৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে মঙ্গলবার (২৭ জুন)। এদিন ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। এটি সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদ কেন্দ্র করে মঙ্গলবার সেতুতে বাড়িফেরা মানুষের চাপ বাড়ে। ওইদিন সেতুর দুইপ্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এরমধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, এটিই এপর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আদায় হয়েছিল গতবছরের ৭ জুলাই। সেদিন পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় সে বছরের ২১ এপ্রিল। ওইদিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।এই কর্মকর্তা আরও বলেন, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।

Top