স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে ৫০ শতাংশ ভোটার পাওয়াই যথেষ্ট বলে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে ৫০ শতাংশ ভোটার পাওয়াই যথেষ্ট বলে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে ৫০ শতাংশ ভোটার পাওয়াই যথেষ্ট বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, রাজশাহীতে ৫২-৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে ভোটের হার হতে পারে ৪৬ শতাংশ। এটা জানতে পেরেছি; কম-বেশি হতে পারে, হেরফের হতে পারে। শতভাগ ভোট কখনোই নিশ্চিত হয়নি। এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটাই গুড এনাফ। ৬০-৭০ শতাংশ হলে এক্সিলেন্ট। আমরা চেষ্টা করে যাব।নির্বাচন পরিস্থিতির কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বৃষ্টির জন্য কিছুক্ষণ ভোটগ্রহণে ব্যাঘাত ঘটেছিল। এই দুই সিটি ভোট নিয়ে আমরা সন্তুষ্ট।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন মনিটরিং করেছি দিনভর। সকাল ৮টা থেকে শেষ পর্যন্ত। আমি বলব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হয়েছে। আধা ঘণ্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে। আমরা যে কারণে সন্তুষ্ট বোধ করছি, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেটা নির্বাচনে প্রত্যাশা থাকে, ভোটার অবাধে এসে ভোট দিতে পারেন কি-না, সেই প্রশ্নে আমরা বলব, তারা এসেছেন। অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমরা পাইনি। আমরা মিডিয়ার মাধ্যমে নজর রাখছিলাম। সেখানে প্রতিবেদকরা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ দেননি। আমরা মনে করি সার্বিকভাবে আজকের নির্বাচন ভালো হয়েছে।

Top