৫ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৬শ টাকা টোল আদায় - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

৫ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৬শ টাকা টোল আদায়


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গত ৫ দিনে (২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) পদ্মা সেতুতে ১৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৬শ টাকা টোল আদায় করা হয়েছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত অনিরীক্ষিত টোল রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।এ রিপোর্টের তথ্য অনুযায়ী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ১ লাখ ৬১ হাজার ৭৮৪টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এর মধ্যে ২১ এপ্রিল ৩৫ হাজার ৫২৪টি যানবাহন থেকে ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা টোল আদায় করা হয়েছে। ২২ এপ্রিল ২৩ হাজার ৮৪০টি যানবাহন থেকে ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৫০ টাকা, ২৩ এপ্রিল ৩৬ হাজার ৫১৯টি যানবাহন থেকে ২ কোটি ৬০ লাখ ৩ হাজার ৮শ টাকা, ২৪ এপ্রিল ৩৩ হাজার ৬৩৭টি যানবাহন থেকে ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩শ টাকা ও ২৫ এপিল ৩২ হাজার ২৬৪টি যানবাহন থেকে ২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ সেতুতে মোটর সাইকেল চলাচল বন্ধ ছিল। তবে এবার ঈদযাত্রায় শর্তসাপেক্ষে মোটর সাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয় এ সেতুতে। ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে পদ্মা সেতু। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করে। অপরদিকে জাজিরা টোল প্লাজা হয়ে গত ২০ এপ্রিল ৮৬১টি, ২১ এপ্রিল ৯১৪টি, ২২ এপ্রিল ৪ হাজার ১৫টি ২৩ এপ্রিল ৭ হাজার ৬৬৬টি, ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করে।

Top