সারাদেশে বৃষ্টি হতে পারে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সারাদেশে বৃষ্টি হতে পারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে একাধিকবার বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও শনিবারে একবার ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা ঈদের দিনের এ পূর্বাভাস দিয়েছেন। ঢাকায় ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তারা। এতে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে।দেশের বিভিন্ন অঞ্চলের মতো শুক্রবার (২১ এপ্রিল) ঢাকায়ও বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। এখনও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কম-বেশি ঝড়-বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানান তিনি।আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে হামিদ মিয়া জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে ও সময়ের প্রথম দিকে তাপমাত্রা বাড়তে পারে।

Top