দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না। প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে- তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র।শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে ড. হাছান এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে- তা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র। সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

এ সময় তথ্যমন্ত্রী নওগাঁয় (সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা) আইনের অপপ্রয়োগ হয়েছে বলে উল্লেখ করেন। হাছান মাহমুদ বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে। এ ব্যাপারে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে ‌যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানি না হয় সেদিকে আমাদের নজর আছে।বাংলাদেশে সিকিউরিটি আইন নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটির আদলে এ আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন‌ নিয়ে সমালোচনা করছে, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করার।হাছান মাহমুদ সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।

Top