বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার প্রভাবে মুদ্রানীতির কোনো খাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার প্রভাবে মুদ্রানীতির কোনো খাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার প্রভাবে মুদ্রানীতির কোনো খাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এমন চিত্র পাওয়া গেছে। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে মুদ্রানীতিকে সংকোচনমুখী করতে গিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংকোচন হয়ে গেছে। এতে বিভিন্ন খাতে চাহিদা কমে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি মাত্রায় সংকুচিত হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতির বিভিন্ন সূচকের ওপর।চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তৈরি মুদ্রানীতি পর্যালোচনা বিষয়ক এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য।এদিকে জানুয়ারিতে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেশকিছু সংশোধনী আনা হয়েছে। এসব লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে প্রায় ৩ মাস চলে যাচ্ছে। আলোচ্য সময়েও বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বছর শেষেও অনেক খাতে মুদ্রানীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে।এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, অর্থনীতিকে একটি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য মুদ্রানীতির লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়। সব সময় এসব লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তবে এবার বৈশ্বিক পরিস্থিতি ও দেশে ডলার সংকটের কারণে অর্থনীতির সূচকগুলো এলোমেলো হয়ে গেছে। যে কারণে অর্থনীতিও এক ধরনের চাপে আছে। ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাপক মুদ্রা সরবরাহ (এম-২) বা টাকার প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১০ শতাংশ। ওই সময় পর্যন্ত মুদ্রা সরবরাহ বাড়ানো সম্ভব হয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ। আলোচ্য সময়ে মুদ্রা সরবরাহে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ।ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বা ডলার আয় কমে যাওয়া ও বৈদেশিক মুদ্রার সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাপকভাবে ডলারের জোগান দেওয়ায় বিপুল অঙ্কের টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। এতে বাজারে মুদ্রা সরবরাহ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংক এমনিতেই সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে মুদ্রা সরবরাহ কমাচ্ছে। এর মধ্যে যদি তা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কমে যায়, তাহলে এর অর্থ হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশার চেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে। এটি করা ঠিক হচ্ছে না। মূল্যস্ফীতির হার কমাতে মুদ্রা সরবরাহের রাশ বেশি মাত্রায় টেনে ধরলে বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি বাধাগ্রস্ত হবে। গত ৩ বছর ধরে করোনার ধাক্কা ও বৈশ্বিক মন্দার প্রভাবে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক পরিস্থিতি দেখা দিয়েছে তাতে এমনিতেই কর্মসংস্থানের হার অনেক কম। এটি বাড়ানো জরুরি। এজন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৭০ শতাংশ। ওই সময়ের মধ্যে বাড়ানো সম্ভব হয়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। এ খাতে ঘাটতি রয়েছে ১ দশমিক ৭২ শতাংশ। সরকারি ও বেসরকারি দুই খাতেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ বাড়ানো সম্ভব হয়নি। ফলে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ কমেছে। তবে গত অর্থবছরের তুলনায় বেড়েছে।চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকারি খাতে ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৩৩ দশমিক ৩০ শতাংশ। বাড়ানো সম্ভব হয়েছে ২৬ দশমিক ৬০ শতাংশ। ওই সময়ে এ খাতে ঘাটতি হয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে ধীরগতি ও ডলার সংকটের কারণে বৈদেশিক মুদ্রা নির্ভর প্রকল্পগুলোর কার্যক্রমে ধীরগতির কারণে এ খাতে ঋণ প্রবাহ লক্ষ্যমাত্রায় পৌঁছেনি। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। বাড়ানো সম্ভব হয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশ। আলোচ্য সময়ে এ খাতে ঘাটতি ছিল দশমিক ৭১ শতাংশ। ডলার সংকটের কারণে এলসি খোলা নিয়ন্ত্রণ ও বিলাসী পণ্যের আমদানিতে ঋণ বিতরণ বন্ধের ফলে এ খাতে অর্থায়ন কমেছে। এর প্রভাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ প্রবাহ বেড়েছে।সূত্র জানায়, করোনা ও বৈশ্বিক মন্দার কারণে গত অর্থবছর ধরেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে। এবার আগের তুলনায় সামান্য বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম। এদিকে মন্দায় বেসরকারি খাতের সক্ষমতা কমে যাচ্ছে। ফলে তারা ঋণ নিচ্ছেন কম। যেটুকু বেড়েছে তারও বড় কারণে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। আমদানি ও রপ্তানি বাণিজ্যে মোট ঋণ টাকার হিসাবে বাড়লেও ডলারের হিসাবে কমে গেছে। এসব বাণিজ্য ডলারে হয়। ফলে ডলারের ঋণের গতিই প্রকৃত। ডলারের হিসাবে ঋণ প্রবাহ কমেছে প্রায় ১৭ শতাংশ। ফলে দুই খাতেই বাণিজ্য কমেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানসহ অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে।প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বরে মোট অভ্যন্তরীণ ঋণের মধ্যে বেসরকারি খাতের অংশ ছিল ৮২ দশমিক ৮৫ শতাংশ। ডিসেম্বরে তা কমে ৮০ দশমিক ৯৫ শতাংশ হয়েছে। আলোচ্য সময়ে বেসরকারি খাতের সংকোচন হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।অর্থনীতিবিদরা জানান, দেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে বেসরকারি খাত। অর্থনীতি বড় হওয়ার কারণে এ খাতে ঋণের অংশ বাড়ার কথা। কিন্তু সেখানে না বেড়ে কমে গেছে। এর মাধ্যমে বেসরকারি খাত সঙ্কুচিত হওয়ার বার্তা যাচ্ছে। ফলে উৎপাদন ও কর্মসংস্থান কমছে।কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মুদ্রা (স্থানীয় টাকা কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা) বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৯ শতাংশ। কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪১ শতাংশ। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ।

ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এলসিসহ বৈদেশিক ঋণের দায় পরিশোধ করতে পারেনি। ফলে নগদ টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমার হার বেড়েছে। এতে বেড়েছে স্থানীয় টাকায় রিজার্ভ মুদ্রা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করায় কমে গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে রিজার্ভ ৩ হাজার ১৩০ কোটি ডলারে নেমেছে। এর আগে ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪ হাজার ৮০৬ কোটি ডলারে উঠেছিল।রিজার্ভ মুদ্রা বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে। বাজারেও টাকার প্রবাহ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে বেড়ে গেছে জমার পরিমাণ।চলতি অর্থবছরে গড় হিসাবে মূল্যস্ফীতির সংশোধিত হার ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত এ হার বেড়ে ৭ দশমিক ৭০ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত তা আরও বেড়ে ৮ দশমিক ১৪ শতাংশ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে এ হার এখনো বেশি।ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭২৪ কোটি ডলার। ওই সময়ে অর্জিত হয়েছে ৩ হাজার ৭০৭ কোটি ডলার। আলোচ্য সময়ে ঘাটতি হয়েছে ১৭ কোটি ডলার।আমদানি জুনের মধ্যে ৯ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জানুয়ারি পর্যন্ত কমেছে ১ দশমিক ২২ শতাংশ।চলতি অর্থবছরের মধ্যে রেমিট্যান্স ১৪ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল। মন্দায় এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে পরে তা আরও কমানো হয়েছে। বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ জুনের মধ্যে ৩ হাজার ৬৫০ কোটি ডলার পর্যন্ত বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু ২২ মার্চ পর্যন্ত রিজার্ভ কমে ৩ হাজার ১৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

Top