বাড়ল নিবন্ধনের সময়,হজের খরচ কমল - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

বাড়ল নিবন্ধনের সময়,হজের খরচ কমল


মো.মুরাদ হোসেন : চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর বাংলাদেশের হজযাত্রীদের জন্য খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা।একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে, আগে ছিল ২১ মার্চ পর্যন্ত।বুধবার (২২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের হজ শাখা থেকে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক কমানোয় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, তাদের কমানো প্যাকেজ মূল্যের অর্থ আশকোনার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেওয়ার সময় একসঙ্গে দেওয়া করা হবে।

এক্ষেত্রে হজযাত্রীরা খাবারের মূল্য বাবদ ৩৫ হাজার টাকা এবং ১১ হাজার ৭২৫ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার ৬২৫ টাকা ফেরত পাবেন।সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Top