হালনাগাদ তালিকায় যুক্ত হয়েছে ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ নতুন ভোটার - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হালনাগাদ তালিকায় যুক্ত হয়েছে ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ নতুন ভোটার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :হালনাগাদ তালিকায় যুক্ত হয়েছে ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ নতুন ভোটার। এ নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।বৃহস্পতিবার হালনাগাদ এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনে রায় দেবেন।এবার হালনাগাদে ভোটার বৃদ্ধির হার ৫.১৮ শতাংশ। জাতীয় নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এটাই শেষ।এভাবে প্রতিবছর তালিকায় নতুন মুখ যুক্ত হলেও কয়েক বছর ধরে নির্বাচনে ভোটার উপস্থিতি ও রাজনৈতিক দলের অংশগ্রহণ কমছে।নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে অনাগ্রহ বাড়ছে। সর্বশেষ জাতীয় সংসদের ১০টি উপনির্বাচনে ভোট পড়েছে গড়ে ৩০ ভাগ।ভোটারদের অনাগ্রহের মধ্যে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরও বিতর্ক তৈরি করেছে।বেশিরভাগ রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও এ মেশিন ব্যবহারে সিদ্ধান্ত ইসিকে করছে প্রশ্নবিদ্ধ।

জনপ্রতিনিধি নির্বাচনে ভোটারদের এমন ভোটকেন্দ্রবিমুখতা গণতন্ত্রের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষকরা।ভোটার দিবসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যেও নির্বাচনে ভোটারদের সম্পৃক্ততা কমে যাওয়ার বিষয়ে উঠে আসে।মানুষের আস্থা ফেরানোর বিষয়েও তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেবে না বলেও জানান তিনি।বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে বলব, আপনারা যে কোনো প্রকারেই হোক, নির্বাচনে অংশগ্রহণ করুন। নির্বাচনে অংশগ্রহণ করে, প্রতিদ্বন্দ্বিতা করে ভোটকেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন।সম্প্রতি অনুষ্ঠিত অন্যান্য নির্বাচনসহ জাতীয় সংসদের উপনির্বাচনগুলোতে দেখা গেছে, ভোটার উপস্থিতি কমেছে। জাতীয় সংসদের সর্বশেষ ১০টি আসনের উপনির্বাচনে গড়ে ভোট পড়ার হার ৩০ শতাংশ।ওইসব নির্বাচনে আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে আসছে। যদিও কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় যে ছয়টি আসনে ভোট হয়েছে, সেখানে গড় ভোট পড়ার হার ২৮.৬৪ শতাংশ।এ ছয়টি নির্বাচনে ৪০ প্রার্থীর ২৬ জনই জামানত হারিয়েছেন। তবে রংপুর সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি ছিল।ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে গতকাল সিইসি বলেন, আমরা যেটা অনুমান করেছি, বাস্তবতার নিরিখে ভোট যখন ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন ভোটার উপস্থিতি বেশি থাকে।

জাতীয় সংসদ নির্বাচনে (উপনির্বাচনে) ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে কারণ সেখানে সময় বাকি আছে মাত্র ১০ মাস। আর সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। তিনি বলেন, বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতি কম হতে পারে।আবহাওয়াগত কারণ হতে পারে, দুর্যোগের কারণে, শীতের কারণে কম হতে পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ভোটাররা এসেছেন কিনা, তাদের বাধা দেওয়া হয়েছে কিনা, তারা ভোট দিতে পেরেছেন কিনা।সিইসি বলেন, আপনারা ইউনিয়ন কাউন্সিলের ভোট দেখেছেন সেখানে কিন্তু উপস্থিতি সন্তোষজনক ছিল এবং ইভিএমে হয়েছে। আমরা আশাকরি আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সেখানে উপস্থিতি যথার্থ হবে।জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪ ও ২০১৮ সালে যে প্রক্রিয়ায় ভোটগ্রহণ হয়েছে তা নির্বাচন বলা যাবে না। এ দুটি নির্বাচনের নামে প্রহসন হয়েছে।মানুষ মনে করে তাদের রায়ের প্রতিফলন হচ্ছে না। তিনি বলেন, নির্বাচন মানে হচ্ছে যোগ্য বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। এসব নির্বাচনে মানুষ সেই সুযোগ পাননি।এমন অনেক কারণে মানুষ ভোটারবিমুখ হয়ে যাচ্ছেন। কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারাচ্ছেন। তিনি বলেন, ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র। এ মেশিনের ওপর মানুষের আস্থা নেই। যেহেতু জাতীয় পরিচয়পত্র ছাড়া ব্যাংকিং লেনদেনসহ অনেক কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে, তাই মানুষ ভোটার হচ্ছেন।এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, আর নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। এবার হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন ভোটার; যার মধ্যে পুরুষ ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন, মহিলা ৩৯ লাখ ৩৮ হাজার ১৯ জন ও হিজড়া ৩৮৩ জন।তবে মারা গেছেন ও দুইবার ভোটার হয়েছেন এমন ২২ লাখ ৯ হাজার ১২৯ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃতদের নাম বাদ দেওয়ার পর ভোটার সংখ্যা ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন।

ইসি সূত্র জানায়, ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৭-২০০৮ সালে ভোটার ছিল প্রায় ৮ কোটি ১০ লাখ। ২০০৯-২০১০ সালে ৪৭ লাখ ৭৫ হাজার; ২০১১-২০১২ সালে ৭০ লাখ ৭৯ হাজার; ২০১৩ সালে ১৮ লাখ ৩০ হাজার; ২০১৪ সালে ১৯ লাখ ৬৮ হাজার ভোটার বাড়ে। এছাড়া ২০১৫-২০১৬ সালে ১৬ লাখ ৮ হাজার; ২০১৭ সালে ১১ লাখ ৪৪ হাজার; ২০১৮ সালে ৪৩ লাখ ২০ হাজার; ২০১৯-২০ সালে ৫৩ লাখ ৬৬ হাজার; ২০২১ সালে ১৪ লাখ ৬৫ হাজার এবং ২০২২ সালে ১৫ লাখ ৬৬ হাজার ভোটার বেড়েছে। প্রতিবছর ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২০২২ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। গতকাল প্রকাশিত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।এভাবে প্রতিবছর ভোটার বাড়লেও সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। সাম্প্রতিক নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন।এ আসনে তিন লাখ ৭৩ হাজার ৩১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৬০ হাজার ১২২ জন। ভোট পড়ার হার ১৬ দশমিক ১০ শতাংশ। এ আসনে দলীয়ভাবে জাকের পার্টি ও জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। বাকি তিন প্রার্থীর সবাই স্বতন্ত্র।নির্বাচনে বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঞা ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন; যা মোট ভোটারের মাত্র ১২ শতাংশ। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল হামিদ পেয়েছেন মাত্র ৯৬৩৫ ভোট। ওই সময়ে অনুষ্ঠিত অন্য পাঁচ আসনের মধ্যে বগুড়া-৪ আসনে ২৩.৯২, বগুড়া-৬ আসনে ২২.৩৪, ঠাকুরগাঁও-৩ আসনে ৪৬.২৯, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩৪.৭৯ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২৯.০৮ শতাংশ ভোট পড়ে। এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনে ভোট পড়েছিল ৩৮.২৩ শতাংশ।

Top