সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষার জন্য প্রাণ দেওয়া সৈনিকদের স্মরণ করছে জাতি।করোনার কারণে বিগত দুই বছর বিধিনিষেধের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে হয়েছিল। এবার আগের অবস্থা নেই। সোমবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য প্রণীত রুটম্যাপ কার্যকর করা হয়।রাত ১১টা ৫৫ মিনিটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোয়া ১২টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্থান করলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ।ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দীন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে সমিতির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন, কারা অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়,সরকারি কর্ম কমিশন, স্বেচ্ছাসেবক লীগ, গণসংহতি আন্দোলন, জাতীয় যুব জোট, শিক্ষা মন্ত্রণালয়, বাংলা একাডেমি, দৈনিক প্রভাত।

Top