আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসাবে পরিণত হবে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসাবে পরিণত হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আমাদের কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে না, বরং ২০৪১ সালের মধ্যে আমরা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে সামনের দিকে এগিয়ে যাব। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসাবে পরিণত হবে।প্রধানমন্ত্রী বুধবার গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্কাউটের সঙ্গে যারা জড়িত, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি শিক্ষার্থী যেন এই স্কাউট প্রশিক্ষণপ্রাপ্ত হয় সেই ব্যবস্থা নিতে হবে। আমার বিশ্বাস তাহলেই আমাদের দেশকে সোনার বাংলা বা ‘স্মার্ট বাংলাদেশ’ হিসাবে গড়ার উপযুক্ত নাগরিক তৈরি হবে। তিনি বলেন, আমি প্রতিটি শিশুকে দেশের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। স্কাউটদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতাসম্পন্ন করে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।শেখ হাসিনা বলেন, আমি চাই আমাদের দেশটা আরও চমৎকারভাবে গড়ে উঠুক। যেখানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। দেশ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত থাকবে। কাজেই বাংলাদেশে যে শিশুরা বড় হবে তারা উদার মন নিয়ে বড় হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মাধ্যমে তরুণদের মাঝে আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল গুণাবলি বিকশিত হয়। ফলে স্কাউট সদস্যরা সেবার মন্ত্রে দীক্ষিত হচ্ছে এবং সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলছে। পরোপকারী হিসাবে সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদান ও প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। নানা প্রাকৃতিক দুর্যোগ বা কোভিড-১৯ কালীন স্কাউট সদস্যদের সেই আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। কাজেই আমি চাই আমাদের দেশে এই স্কাউট আন্দোলন আরও ব্যাপকভাবে গড়ে উঠুক।দেশে স্কাউট আন্দোলন জোরদার করতে তার সরকারের উদ্যোগের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার প্রতিটি উপজেলা ও জেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে। প্রধানমন্ত্রী বিশ্ব স্কাউটস জা¤ু^রী ভবিষ্যতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে এ লক্ষ্যে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কাব স্কাউটসদের সর্বোচ্চ স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ করেন এবং তার নিজের স্বাক্ষরিত সনদপত্র ১২ জনের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং জাম্বুরি আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।প্রধানমন্ত্রী আঞ্চলিক ও জাতীয় স্কাউটদের জাম্বুরি চিহ্নিত করে একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

নয় দিনব্যাপী জাম্বুরিতে ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, স্কাউট চায়না (তাইওয়ান), থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কানাডা থেকে ৮ হাজার স্কাউট, ১ হাজার ইউনিট নেতা এবং আন্তর্জাতিক পরিষেবা দলের সদস্যসহ মোট ১১ হাজার লোক অংশগ্রহণ করে।
শেখ হাসিনা জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার স্কাউট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ছেলেদের পাশাপাশি গার্ল স্কাউট বা মাদ্রাসাসমূহে স্কাউট যেন গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে।অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার সরকার বাংলাদেশকে আজকের অবস্থানে টেনে এনেছে উল্লেখ করে তিনি বলেন, যে বাংলাদেশ ২০২২ সালে আমরা দেখেছি এই বাংলাদেশ কিন্তু এমন ছিল না। প্রতিনিয়ত সংঘাত, খুনোখুনি, অগ্নিসন্ত্রাস, দুর্নীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের পালা, নির্বাচন নিয়ে খেলা-নানা ধরনের ঘাত-প্রতিঘাত আমাদের অতিক্রম করতে হয়েছে। তবে ২০০৯ সালে সরকারে আসার পর টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকতে পারায় বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারছি।

Top