কেউ যাতে আর কারও শান্তি বিঘ্নিত করতে না পারে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কেউ যাতে আর কারও শান্তি বিঘ্নিত করতে না পারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার যাতে কেউ অগ্নিসংযোগ-সন্ত্রাস করার সাহস না পায় এবং কেউ যাতে আর কখনো কারও জীবনের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে-সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা দেশের আইনশৃঙ্খলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পুলিশ বাহিনীর। বুধবার সকালে নিজ কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন-সংগ্রাম প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলন-সংগ্রাম হবে। জনগণকে নিয়ে আন্দোলন করবে ঠিক আছে। কিন্তু কোনো ধ্বংসাত্মক কাজকর্ম করলে সেজন্য সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ বাংলাদেশের যতটুকু উন্নতি আমরা করেছি, সেটা এমনি এমনি আসেনি। এজন্য আমাদের শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে। এর ফলে মাত্র ১৪ বছরে আমরা বাংলাদেশের বিরাট পরিবর্তন আনতে পেরেছি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে সৃষ্ট সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ-যেমন অগ্নিসন্ত্রাস বা নানা নৈরাজ্যে পুলিশ সদস্যদের নির্দয়ভাবে মারা হয়েছে। কেউ যেন আর অগ্নিসন্ত্রাস করার সাহস না পায়। মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা যেন কেউ বিঘ্নিত করতে না পারে-সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, একটা দেশের আইনশৃঙ্খলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পুলিশ বাহিনীকেই পালন করতে হবে। এজন্য পুলিশ বাহিনীর প্রশিক্ষণ এবং সেক্টরওয়াইজ বাহিনী করে সার্বিক সুযোগ-সুবিধা তার সরকার বৃৃদ্ধি করেছে। কারণ একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পুলিশ বাহিনীকে এ দায়িত্ব পালন করতে হয়। থানা, তদন্ত কেন্দ্রের সংখ্যা বাড়ানো, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এমনকি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও তার সরকার করেছে। পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি শুনেছেন এবং যতটুকু করা যায় তিনি এবং তার সরকার তা করবে। কারণ, অনেক কিছুই তাদের দাবি করতে হয়নি তিনি নিজে খোঁজ নিয়ে জেনে সেসব সমস্যার সমাধান করেছেন। তিনি বলেন, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে ওঠা উচিত। পুলিশের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস তা যেন থাকে। এ বিশ্বাস এক সময় ছিলই না। তার সরকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই আপনারা সেই মানসিকতা নিয়ে কাজ করেছেন বলেই মানুষের এ বিশ্বাস অর্জন করতে পেরেছেন। চলমান বিশ্বমন্দার প্রেক্ষাপটে দেশে মন্দাবস্থা বিরাজ করার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অর্থনৈতিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কিছু সমস্যা আমাদের সবারই হবে, সেখানে কৃচ্ছ সাধন তো করতেই হবে। আর এটা সাময়িক ব্যাপার। আমি আশা করি, এ অবস্থা বেশিদিন থাকবে না। তিনি বলেন, নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে যেন আমাদের উদ্বৃত্ত খাদ্য দিয়ে সাহায্য করতে পারি। এ মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি কামরুল হাসান। কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার কথাও শোনেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ পুলিশের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে এবং দেশে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স না পাঠিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান। বুধবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসী আওয়ামী লীগ নেতারা তার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। তিনি প্রবাসী নেতাদের দেশে বিনিয়োগ করারও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা যৌথ পদক্ষেপ নিয়েছি। আমরা সারা দেশে একশত অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করেছি। যারা আগ্রহী, তারা এখানে বিনিয়োগ করতে পারেন। একজন অংশীজনের সঙ্গেও বিনিয়োগ করতে পারেন। আপনারা যত বেশি বিনিয়োগ করবেন, দেশ তত বেশি সুফল পাবে’। বাংলাদেশে বিনিয়োগ আসায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ ভালো। বিদেশিরাও এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী দুর্যোগে অথবা যে কোনো প্রয়োজনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন।

Top