স্বপ্নের পদ্মা সেতু বছরজুড়ে আলোচনায় - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্বপ্নের পদ্মা সেতু বছরজুড়ে আলোচনায়


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বছরের ১ম দিন থেকে যেমন পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আলোচনা ছিল। তেমনি বছরের শেষ দিন পর্যন্ত নানা ইস্যুতে আলোচনায় ছিল পদ্মা সেতু। শুধু তাই নয়, পদ্মা সেতুর কারণে যেমন রাজধানীর ঢাকার সঙ্গে বরিশালের দূরত্ব কমেছে, তেমনি পদ্মা সেতুর কারণে ভাটা পড়েছে ঢাকা বরিশাল রুটের অন্যতম যোগাযোগ মাধ্যম লঞ্চ ব্যবসায়।শুধু লঞ্চ ব্যবসায়ই নয়, প্রভাব পড়েছে বিমানেও। যার কারণে পদ্মা সেতুর চালুর দুই মাসের মাথায় বন্ধ করে দেওয়া হয় নভোএয়ার বিমানের যাত্রা। শুধু পদ্মা সেতুই নয়, বছরজুড়ে নানা আলোচিত ঘটনায় ভরা ছিল বরিশাল বিভাগ তথা গোটা দক্ষিণাঞ্চল। কখনো খুন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, সরকারদলীয় এক সংসদ-সদস্যকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব বিষয়ে সংবাদের শিরোনাম হয়েছে বরিশাল। ২০২২ সালে বরিশালের আলোচিত ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।নানা প্রতিকূলতার মাঝে ২০২২ সালের বিদায়ি বছরের ২৫ জুন বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে দক্ষিণাঞ্চলবাসী এখন স্বল্প সময়ের মধ্যে ফেরিবিহীন ঢাকার সঙ্গে সড়কপথে যাতায়াত করতে পারছেন। ঢাকা বরিশাল সড়ক পথের দূরত্ব হয়েছে মাত্র ৩ ঘণ্টার। যে দূরত্ব সেতু হওয়ার আগে ৬ থেকে ৮ ঘণ্টা ছিল।এছাড়া আলোচনায় ছিল প্রশাসনের সঙ্গে মেয়রের বিবাদ। ১৭ অক্টোবর স্থানীয় প্রশাসনের সঙ্গে বিবাদে জড়ান বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ওই দিন সকালে তিনি জেলা পরিষদের ভোট দিতে নগরের জিলা স্কুল কেন্দ্রে দলবল নিয়ে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে একা যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে ‘স্টুপিড’বলাসহ অশালীনভাবে ধমকান মেয়র সাদিক, যা নেট দুনিয়ায় ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।১১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশালে-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ-সদস্য পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ডাকাতদের সহযোগিতা করার অভিযোগে ২৫ ডিসেম্বর রাতে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পাঁচজন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

১২ অক্টোবর প্রেমের টানে ভারত থেকে বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে জাভেদ খান (৩০) নামের ভারতীয় এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট পানিতে ডুবে ছিল বরিশাল শহর। জোয়ার টানি ও অতি বৃষ্টিতে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সে সময় বরিশালের হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়ে। যে দুর্ভোগ ২ থেকে ৩ দিন ছিল। অপরদিকে মামলা নেওয়ার কথা বলে ১৩ অক্টোবর নগরীর একটি হোটেলে এক নারীকে ধর্ষণের ঘটনায় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবুল বাশারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৫ অক্টোবর তাকে গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত করা হয়। ১৬ নভেম্বর কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান এক ছাত্রীকে মোবাইল ফোনে ব্ল্যাকমেইলিং করে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হন। বর্তমানে তারা দুজনেই কারাগারে রয়েছেন। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, গত বছর যে সব অপরাধমূলক ঘটনা ঘটেছে নতুন বছর যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে বরিশালের সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা কঠোর ও সতর্ক অবস্থানে থাকবেন। নতুন দিনে মানুষ নতুন উদ্যমে এগিয়ে যাবে, এটাই তার কামনা।

Top