এবার একসঙ্গে ১শ সড়ক-মহাসড়ক উদ্বোধন করলেন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এবার একসঙ্গে ১শ সড়ক-মহাসড়ক উদ্বোধন করলেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :এবার একসঙ্গে ১শ সড়ক-মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি অবকাঠামোগুলো উদ্বোধনের সময় তিনি বলেন, ‘এগুলো জাতির জন্য বিজয়ের মাসের উপহার।’ সম্মিলিতভাবে অবকাঠামোগুলোর মোট দৈর্ঘ্য ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার।প্রধানমন্ত্রী বলেন, এর আগে ১শ সেতু একসঙ্গে উদ্বোধন করেছি। আজ ১শ মহাসড়ক নির্মাণ বা উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। যারা বলে আওয়ামী লীগ সরকারে এসে দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করে নাই! তাদের কথা মানুষ বিশ্বাস করবে কিনা সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ সরকার ও অন্যান্য সরকারের আমলের তুলনা করে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার বিশ্বাস।তিনি বলেন, ‘কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল, আর কখন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির কবলে পড়ে মানুষের জীবনমান সম্পূর্ণ ধ্বংসের পথে গিয়েছিল-সবাইকে সেটা স্মরণ করেসিদ্ধান্ত নিতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘এই সুবিধাগুলো যতটুকুই আপনারা পেয়েছেন, তাতে ’৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই পেয়েছেন। আর ’৭৫-পরবর্তী ২১ বছর এবং ২০০১-পরবর্তী ৬ বছরসহ প্রায় ২৯ বছর বা ৩০ বছর তারা দেশের জন্য কী করেছে বা কতটুকু উন্নতি করেছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কী করেছে দেশবাসীকে বিবেচনায় নিতে বলব।তিনি বলেন, ‘সত্য-মিথ্যা অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষের উন্নয়নে, গণমানুষের উন্নত জীবনযাপনের ক্ষেত্রে, জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, পাশাপাশি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার প্রসার ঘটানো, উচ্চশিক্ষার ব্যবস্থা করা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ৪র্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ মানব শক্তি গড়ে তোলা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রতিটি বাঙালি যাতে তৈরি হয় সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা দেশের মানুষের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।উদ্বোধন হওয়া ১শ মহাসড়কের মধ্যে ৯৯টি সরকারি তহবিল থেকে সম্পন্ন হয়েছে, বাকি একটি এবং ৭০ কিলোমিটার গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়ক পর্যন্ত ৬ হাজার ১৬৯ কোটি টাকা ব্যয়ে চার লেনের কাজ সম্পন্ন হয়েছে এডিবি, ওপেক ও আবুধাবির তহবিলের আওতায়। প্রধানমন্ত্রী এর আগে গত ৭ নভেম্বর সারা দেশের ২৫টি জেলায় ১০০টি সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী সড়কের সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘১শ সড়ক ও মহাসড়ক নির্মাণ এবং আগে যেগুলো করা হয়েছিল সেগুলো উন্নত মানের করা হলো।কাজেই এর মাধ্যমে বাংলাদেশে নিরাপদে সড়ক যাতায়াতের একটা বড় সুবিধা হবে। অর্থনৈতিকভাবে সব অঞ্চলের মানুষ অত্যন্ত লাভবান হবে।’

তিনি বলেন, শুধু সড়ক যোগাযোগ নয়, রেলপথ, নদীপথ এবং বিমান প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা উন্নয়ন করে যাচ্ছি। জাতীয় সড়ক-মহাসড়কের বাইরেও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। গ্রামে পায়ে চলার পথগুলোও আমরা উন্নত করে দিচ্ছি। গ্রাম পর্যায়েও যোগাযোগের একটা নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি। মানুষের আর্থসামাজিক উন্নতি যেমন হয়েছে, তেমনি চলাচলের সুযোগটাও বৃদ্ধি পেয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে সর্বোচ্চ ৬-৭ ঘণ্টার মধ্যে এখন রাজধানীতে আসা যায়।তিনি বলেন, প্রতি ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, সমগ্র বাংলাদেশকে ইন্টারনেট সার্ভিসের আওতায় এনেছি, ব্রডব্যান্ড দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি।প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে।তিনি বলেন, মানি লন্ডারিংয়ে যুক্ত, অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, যারা ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের কাছে হাত পাতে-এ ধরনের মানসিকতাসম্পন্ন কেউ যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারেন সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বরিশাল ব্যুরো জানায়, প্রধানমন্ত্রী এদিন বরিশাল জেলায় ১৬ দশমিক ১০ কিলোমিটারসহ বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যরে চারটি মহাসড়ক উদ্বোধন করেন। এগুলো হলো বরিশাল-ঝালকাঠি-ভাণ্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক; পটুয়াখালী-আমতলী-বরগুনা-কাকচিড়া আঞ্চলিক মহাসড়ক; মাদারীপুর-পাথারিয়ারপাড়-ডাসার-আগৈলঝাড়া জেলা মহাসড়ক এবং গুইংগারহাট-চরপাতাস্কুল-দলিলখাঁর হাট-দৌলতখান হ্যালিপ্যাড-দৌলতখান বাজার জেলা মহাসড়ক।এর মধ্যে ৪০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বরিশাল জেলায় ১৬.১০ কিলোমিটার এবং ১০৪ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে বরগুনা জেলায় ২০.৫১ কিলোমিটার মহাসড়ক নির্মাণ হয়েছে। পিরোজপুর জেলায় ৬৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২০.৭৮ কিলোমিটার, ভোলা জেলায় ২৯ কোটি ৪৯ লাখ টাকায় ১১.৫৬ কিলোমিটার এবং ঝালকাঠি জেলায় ১৩৯ কোটি টাকা ব্যয়ে ৩৮.৩১ কিলোমিটার দৈর্ঘ্য মহাসড়ক নির্মিত হয়েছে।

সিলেট ব্যুরো জানায়, এদিন সিলেটে ৪টি সড়ক উদ্বোধন করা হয়। এগুলো হলো-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (ওসমানী বিমানবন্দর বাইপাস-সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়ক), কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরিফপুর জেলা মহাসড়ক, চুনারুঘাট-সাটিয়াজুড়ী-নতুনবাজার সড়ক, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সড়কগুলো নির্মাণে ৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চকরিয়ায় ইয়াংছা-মানিকপুর-শান্তিবাজার মহাসড়ক উদ্বোধন হয়েছে এদিন। সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৫ কোটি টাকা।জয়পুরহাট প্রতিনিধি জানান, ৭১ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাট-আক্কেলপুর-বদলগাছী সড়ক এবং ক্ষেতলাল-গোপিনাথপুর-আক্কেলপুর সড়ক উদ্বোধন হয়েছে।নেত্রকোনা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী নেত্রকোনা-পূর্বধলা অংশে ৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি ৩৩ হাজার টাকা।গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় ৪টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলো হলো-গোবিন্দগঞ্জ-নাকাইহাট, ধুবনী-বেলকা, দাড়িয়াপুর-কামারজানি ও গোবিন্দগঞ্জ-জয়পুরহাট। এ কাজে ১৪৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

বৈশ্বিক সংকট উত্তরণে ভূমিকা রাখুন : এদিন প্রধানমন্ত্রী নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে এসে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, সারা দেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায় তাহলে দেশে আর কোনো সংকট থাকবে না।শেখ হাসিনা বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে। দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সারা দেশে ভূমিহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করতে বলেন।

Top