পিতার হত্যাকারীকে ফেরত দিয়ে গণতন্ত্র-মানবাধিকারের সবক দিন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পিতার হত্যাকারীকে ফেরত দিয়ে গণতন্ত্র-মানবাধিকারের সবক দিন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেছেন, জাতির পিতার হত্যাকারীদের ফেরত দিয়ে গণতন্ত্র-মানবাধিকারের সবক দিন।কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন। উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সেলিমা আহমাদ এমপি, জাহাঙ্গীর আলম সরকার, রৌশন আলী মাস্টার, আবুল হোসেন, রেহেনা বেগম, মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, মহিউদ্দিন খন্দকার প্রমুখ।

হুইপ স্বপন বলেন, দাম দিয়ে কিনেছি স্বাধীনতা, কারো দয়ায় পাওয়া নয় এটি। জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করেছি। আমাদের সার্বভৌমত্ব নিরঙ্কুশ, সমুন্নত। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানের সার্বভৌম অধিকার কেবলমাত্র বাংলার জনতার। আমরা কারো দাস নয়, আমরা এখন ভিক্ষুক নই। নিজের হাঁটুতে ভর করে আমরা দাঁড়িয়েছি। এখন কোনো বড়লাট বা ভাইসরয়ের অধীন নয় আমরা। যারা আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সবক দিচ্ছেন, তাদের বলি, আপনারা আগে আয়নায় নিজের চেহারা দেখুন। আমাদের দেশের সংবিধান, আমাদের ফৌজদারি আইন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। আমাদের আদালত নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে স্বকীয় সত্ত্বায় সমুন্নত। এই সার্বভৌম রাষ্ট্রের আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের জাতির পিতার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজকে সাজা দিয়েছে। আপনারা আইনের শাসন চান, আমরাও চাই। আপনারা জঙ্গিবাদ দমন করে শান্তি চান, আমরাও চাই। আপনারা দুর্নীতির বিরুদ্ধে উচ্চকন্ঠ, আমরা দূর্নীতির বিনাশ চাই। আপনারা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, আমরাও চাই। সুতরাং আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা আমাদের জাতির পিতার সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ফেরত দিন। স্বপন বলেন, আপনারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দুর্নীতির বরপুত্রকে ফেরত দিন। তারপর গণতন্ত্র- মানবাধিকারের কথা বলুন।সম্মেলনে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আব্দুল মজিদ সভাপতি, আবুল হোসেন সাধারণ সম্পাদক, মেয়র নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি, মহিউদ্দিন খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Top