জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি


জগন্নাথ বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি। ৫ ডিসেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন, আফরোজা খান ও মহাসচিব চন্দন চন্দ দাস, যুগ্ম মহাসচিব ফরহাদ হোসেন ফুয়াদ, নিলুফার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান বলেছেন, নির্মম বাস্তবতা হলো এই যে জাতির আয়না হিসেবে বিশ^ব্যাপী স্বীকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর যখন তখন হামলা-মামলা বন্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায়, বিচারের সংস্কৃতি তৈরি না হওয়ায় একের পর এক সংবাদযোদ্ধাদের উপর হামলা বৃদ্ধি যেমন পাচ্ছে, তেমন বাড়ছে হয়রানীমূলক মিথ্যে মামলার সংখ্যাও। অতএব, বাংলাদেশের রাজনীতিকদের পাশাপাশি সচিব-আমলা-এমপি-মন্ত্রী তথা সরকারের সকল মহলের নৈতিক দায়িত্ব সংবাদযোদ্ধাদের ও সংবাদমাধ্যমের অবাধ সংবাদ প্রবাহ নির্মাণ রাখতে হবে।

Top