জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ। ৫ ডিসেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটি-এ সাধারন সম্পাদক মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া বলেছেন, নির্মম বাস্তবতা হলো এই যে জাতির আয়না হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর যখন তখন হামলা-মামলা বন্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায়, বিচারের সংস্কৃতি তৈরি না হওয়ায় একের পর এক সংবাদযোদ্ধাদের উপর হামলা বৃদ্ধি যেমন পাচ্ছে, তেমন বাড়ছে হয়রানীমূলক মিথ্যে মামলার সংখ্যাও। অতএব, বাংলাদেশের রাজনীতিকদের পাশাপাশি সচিব-আমলা-এমপি-মন্ত্রী তথা সরকারের সকল মহলের নৈতিক দায়িত্ব সংবাদযোদ্ধাদের ও সংবাদমাধ্যমের অবাধ সংবাদ প্রবাহ নির্মাণ রাখতে হবে।

Top