২৯৮ কোটি ৯৬ লাখ টাকা,২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

২৯৮ কোটি ৯৬ লাখ টাকা,২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সরকার ২ কোটি ২০ লাখ লিটার তেল কিনবে। এতে ব্যয় হবে ২৯৮ কোটি ৯৬ লাখ টাকা। লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৬ টাকা ৯৮ পয়সা। এর আগে এ তেল কিনতে লিটারপ্রতি সরকারের ব্যয় হয় ১৬২ টাকা ৯৪ পয়সা।পাশাপাশি কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন এমওপি ও টিএসপি সার আমদানি করবে। এতে মোট খরচ হবে ৫০৮ কোটি টাকা।বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সাঈদ মাহমুদ খান বলেন, স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রায় ২০০ টাকা, তবে ভর্তুকি দামে কার্ডধারীদের মধ্যে লিটারপ্রতি ১১০ টাকায় তেল বিক্রি করছে টিসিবি।এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা কমার্সিয়াল করপোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমতি দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩৫৮ কোটি টাকা। আর কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।

Top