মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় স্বাধীনতা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় স্বাধীনতা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় স্বাধীনতা। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। দাসত্বের শৃঙ্খল পরতে চায় না কেউ।কিন্তু অনেকের জীবনে মুক্ত বিহঙ্গের মতো সেই স্বাধীনতার সাধ অলীক স্বপ্ন হয়েই থেকে যায়। কোনো কোনো জাতি দশকের পর দশক স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েও পাচ্ছে না স্বাধীন ভূখণ্ড, মানচিত্র, পতাকা। অনেক জাতি আবার নামেমাত্র স্বাধীন। ঔপনিবেশিকতার বেড়াজালে আটকা।বর্তমানে সভ্যতা-প্রযুক্তি-সংস্কৃতির চরম উৎকর্ষের যুগেও চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। এখনো জ্বলছে ফিলিস্তিন। ইয়েমেনে বোমার আঘাতে ঘুম ভাঙে ছোট্ট শিশুর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে স্থবির বিশ্বের অর্থনীতি। অবশ্য স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এই যুদ্ধের মৌলিক পার্থক্য আছে। মুক্তি সংগ্রামের দিক থেকে ভাগ্যবান জাতি হচ্ছে বাঙালি। যারা নিজের ভাষার নামে একটি স্বাধীন দেশ পেয়েছে। পেয়েছে স্বতন্ত্র মানচিত্র। লাল-সবুজের পতাকা পত পত করে উড়ে জানান দেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সগৌরব অস্তিত্ব।

বিজয়ের সেই গৌরবান্বিত মাস ডিসেম্বর শুরু হলো। এ মাসেই বাঙালি জাতি পায় তার লালিত স্বপ্নের স্বাধীনতা। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের ডাকে সাড়া দিয়ে দেশের সব শ্রেণির মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।৯ মাসের সশস্ত্র যুদ্ধে শহিদ হয়েছেন ৩০ লাখ মানুষ আর নির্যাতিত হয়েছেন ২ লাখ মা-বোন। সামরিক শক্তির দিক থেকে এক অসম যুদ্ধ হলেও দেশমাতৃকার জন্য বাঙালির সর্বোচ্চ ত্যাগ আমাদের মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করে। পাকবাহিনী এদেশের অকুতোভয় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে ডিসেম্বরের শুরুতেই দেশের বিভিন্ন স্থান থেকে পিছু হটতে থাকে। একে একে মুক্তাঞ্চল প্রতিষ্ঠা হয়। এভাবে ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত ক্ষণ। হানাদারমুক্ত হয় দেশ। পাকবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর অভ্যুদয় ঘটে বাংলাদেশের।এদেশের জন্ম থেকেই শুরু হয় নানা ষড়যন্ত্র। যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা নানাভাবে তাদের হীন কর্মকাণ্ড চালায়, যা শুরু হয়েছিল চূড়ান্ত বিজয় লাভের মাত্র দুদিন আগে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে। বাংলাদেশ স্বাধীন হলেও যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য জাতিকে মেধাশূন্য করার এ নীলনকশা বাস্তবায়ন করে পাকহানাদার বাহিনীর এদেশি দোসর আলবদর, আলশামস বাহিনী। বস্তুত এ ষড়যন্ত্র স্বাধীনতা লাভের পরও অব্যাহত থাকে।

এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু তাই নয়, একই বছরের ৩ নভেম্বর জেলখানায় নির্মম নিষ্ঠুরতায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে, যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর দেশের ওপর চেপে বসে সামরিক শাসন। অবৈধ ক্ষমতা দখলকারীরা স্বাধীনতার ইতিহাস ঘুরিয়ে দেয়। দেশকে নিয়ে যায় পেছনের দিকে।কিন্তু এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত হতে দেয়নি। একাত্তরের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচার চলছে এখন। চিহ্নিত শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে এরই মধ্যে। অন্যদেরও বিচার চলছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও বিচার হয়েছে (যদিও এখনো বেশ কয়েকজন পলাতক)। এর মধ্য দিয়ে জাতি অভিশাপমুক্ত হচ্ছে। সমাপ্তি ঘটছে কলঙ্কজনক অধ্যায়ের।নানা প্রতিকূলতার পরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। কমছে মাতৃ ও শিশুমৃত্যু। গড় আয়ু বেড়েছে। অনেকটাই রোধ করা সম্ভব হচ্ছে বাল্যবিয়ে। নারীরা সমাজে পুরুষের সমান্তরালে এগিয়ে যাচ্ছেন। সরকারপ্রধান, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেত্রী নারী। এছাড়া মাঠ প্রশাসনেও নারীরা গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নারী জাগরণের অন্যতম রূপকার হচ্ছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। প্রযুক্তি খাতে অভাবনীয় উন্নতি হচ্ছে। কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে হাইটেক পার্ক। বিদ্যুতের ক্ষেত্রে পারমাণবিক যুগে প্রবেশ করছে দেশ। উড়াল সেতু যোগাযোগের ক্ষেত্রে এনেছে নতুন মাত্রা। মেট্রোরেলের বিশাল কর্মযজ্ঞ দেখলেই বোঝা যায় রেল যোগাযোগে কতটা উন্নতি হচ্ছে।সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। বাংলাদেশ এক্ষেত্রে জয়ী হতে চলেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এ সেতুকে ঘিরে পরিচালিত হচ্ছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করেছিল। একই পথ অনুসরণ করেছিল অন্যান্য উন্নয়ন সহযোগীও।পদ্মা সেতু প্রকল্পে সম্ভাব্য দুর্নীতির পরিপ্রেক্ষিতে মামলা হয় কানাডার একটি আদালতেও। ইতোমধ্যে সে মামলার রায়ে আদালত একে নিছকই ‘অনুমান ও গুজব’ হিসাবে আখ্যায়িত করেন। বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে দেশে এক অভূতপূর্ব গণজাগরণের সৃষ্টি হয়। বাংলাদেশ যে অসম্ভবকে সম্ভব করতে পারে তার প্রমাণ পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও নেতৃত্বের সাহসের প্রতীক হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস।

Top