দেশে ডলার সংকট আছে।তার পরও দেশে খাদ্য সংকট হবে না - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশে ডলার সংকট আছে।তার পরও দেশে খাদ্য সংকট হবে না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ডলার সংকট নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, সার, জ্বালানি তেল ও রপ্তানি খাতে সরকারকে প্রচুর পরিমাণে ডলার ভর্তুকি দেওয়া লাগছে।ফলে দেশে ডলার সংকট আছে।তার পরও দেশে খাদ্য সংকট হবে না। খাদ্য মজুত রয়েছে পর্যাপ্ত।
বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। দেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়েছে। আমাদের কৃষকরা এখন খাদ্য উৎপাদনে অনেক অনেক সক্রিয়। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলের কৃষকরা ভুট্টা ও সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। সরকার রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের জন্য সরকার সব ধরনের সুযোগ তৈরি করতে কাজ করছে।মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাহিদুজ্জামান খোকন এমপি, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলমসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Top