সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে


মোহাম্মাদ নাসির উদ্দীন : করোনা মহামারির মধ্যে ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে যে সঙ্কট তৈরি করেছে, তাতে সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন কমে যাওয়ার ফলে তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে শনিবার জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধ ও করোনার কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তার ধাক্কাটা আমাদের দেশে এসেও পড়েছে। মূল্যস্ফীতির কারণে সব দেশ হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই তাদের চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা মানুষের জন্য।

সঙ্কটের প্রভাব নিয়ে সরকার প্রধান বলেন, আমরা সারাদেশে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছি, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি প্রতি ঘরে ঘরে, যদিও এখন ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।ঙ্কট মোকাবিলায় সরকার সঠিক পথে রয়েছে জানিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কোভিড, যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের কিছুটা থমকে দাঁড়াতে হয়েছে এটা ঠিক; কিন্তু এই অবস্থা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করব।উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশবাসীকে এখন মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

Top