অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যে কারণে বিএনপি আজ স্বাধীনভাবে মিটিং-মিছিল করতে পারছে। যেসব আসামি ট্রেন, বাস, লঞ্চ, সিএনজিসহ প্রতিটি জায়গায় আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, বিএনপির সঙ্গে এখন তারাও মাঠে নামবে। যারা এ ধরনের খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত-এসব আসামিদের ধরতে হবে। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। জীবন্ত মানুষকে হত্যা করেছে। চোখ-হাত-পা কেটেছে, মানুষকে নির্যাতন করেছে। তাদের ছাড় নেই। আইন তার আপন গতিতে চলবে। আইন সবার জন্য সমান-এটা তাদের মাথায় রাখতে হবে। রাজনীতি করবে রাজনীতি হিসাবে। কিন্তু সন্ত্রাসী, জঙ্গিবাদী রাজনীতি এ দেশে চলবে না। এটা আমরা চলতে দেব না। এটা মাথায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এটা আমরা করে যাব। আমার কথা হচ্ছে-আমাদের উন্নয়নের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভবিষ্যতের জন্য আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি সেটাও মানুষের কাছে তুলে ধরতে হবে। আর বিএনপির আমলে তারা লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বোমাবাজি, গ্রেনেড হামলা, অত্যাচার, নির্যাতন, খুন-রাহাজানিসহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী বাংলাদেশকে তারা বিশ্বের কাছে ভিখারি দেশে পরিণত করেছিল। হাত পেতে চলার দেশে পরিণত করেছিল। সেখান থেকে বাংলাদেশকে আমরা তুলে এনে আজ আত্মমর্যাদাশীল একটা রাষ্ট্র করেছি। যে বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ এখন একটা সম্মানের চোখে দেখে।আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ এই উপমহাদেশের পুরোনো সংগঠন। মানুষের জন্য কাজ করে তাদের হৃদয় জয় করে আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ভোটে এসেছি, জনগণের আস্থা নিয়ে এসেছি। সেই আস্থা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। ১৪ বছর আমরা এ দেশের মানুষের আস্থা-বিশ্বাস ধরে রেখেছি। আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এটা আমাদের মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। আর যারা সন্ত্রাসী, খুনি, দশ ট্রাক অস্ত্র, গ্রেনেড হামলাকারী, বোমা হামলাকারী এদের দেশের জনগণ বিশ্বাস করে না। এদের পাশেও কোনো দিন থাকবে না। এদের ভোটও দেবে না। এটাই হলো বাস্তবতা।

বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলন সাদামাটাভাবে করা হবে। তিনি সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে। কতগুলো উপকমিটি করতে হবে। তবে যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাচ্ছে, ফলে এবারের সম্মেলন আমরা কোনো শান-শওকত করে করব না। খুব সীমিত আকারে, অল্প খরচে, সাদাসিদাভাবে আমাদের সম্মেলন করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৈঠকে জাতীয় সম্মেলন ছাড়াও সারা দেশের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি ও কৌশল নির্ধারণসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

Top