সারা বিশ্বের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সারা বিশ্বের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : কোভিড মহামারির রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কারা লাভবান হচ্ছে জানি না। হয়তো লাভবান হচ্ছেন যারা অস্ত্র ব্যবসা করেন বা অস্ত্র বানান। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষগুলো কিন্তু কষ্ট পাচ্ছেন।

সেসব ক্ষমতাধর দেশের উদ্দেশে শেখ হাসিনার আহ্বান বিশ্ববাসীর কাছে আমার আবেদন থাকবে, এই যুদ্ধটা বন্ধ করতে হবে। স্যাংশন প্রত্যাহার করতে হবে। মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে, জীবনমান ধরে রাখার ব্যবস্থা নিতে হবে। আমাদের উন্নত বিশ্বগুলো, যারা এই যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যুদ্ধে নেমেছেন, তাদের কাছে আমার এ আবেদনটা থাকল।

Top