আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ ৫৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ ৫৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে


মোহাম্মাদ নাসির উদ্দীন:আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ ৫৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক সংকট ও বাংলাদেশের এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় এ ঋণ দেওয়া হচ্ছে। এসব ঋণের বিপরীতে কঠিন কোনো শর্ত থাকবে না। অনেকটা সহজ শর্তেই এসব ঋণ পাওয়া যাবে। ঋণের একটি অংশ আগামী ডিসেম্বরের মধ্যেই ছাড় হবে। ফলে ডিসেম্বর থেকে বাংলাদেশে ডলারের সংকট আর থাকবে না।বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় শনিবার রাতে তিনি ওয়াশিংটনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ বৈঠকে অংশ নিতে অর্থসচিবসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন ওয়াশিংটনে রয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠক গত ১০ অক্টোবর শুরু হয়েছে। ১৬ অক্টোবর বৈঠক শেষ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। সে ব্যাপারে তারা ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। অচিরেই এ ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এবার ঋণ পেতে বাংলাদেশকে কঠিন কোনো শর্ত পালন করতে হবে না। কারণ উন্নয়ন সহযোগীরা যেসব বিষয়ে সংস্কার করতে পরামর্শ দিচ্ছে এগুলো সরকারের কার্যসূচিতেও রয়েছে। এগুলো নতুন কোনো বিষয় নয়। সরকার নিজ থেকেই এগুলো করতে চায়। ফলে আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নিচ্ছে বলে যে সমালোচনা রয়েছে এটি ঠিক নয় বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।তিনি বলেন, আইএমএফ থেকে দুটি খাতে ঋণ পাওয়া যাবে। আইএমএফের ঋণ পেলে অন্য উন্নয়ন সহযোগীদের ঋণ পেতে কোন সমস্যা হবে না। কেননা আইএমএফ ঋণ দিলে ওই দেশকে অন্য সব সংস্থাই ঋণ দিতে কোনো সমস্যা বোধ করে না। তিনি জানান, বাংলাদেশ বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে ঋণ পাবে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশ কমে এসেছে। অন্যান্য পণ্যের দামও কিছুটা কমছে। আগামীতে আরও কমবে বলে তিনি আশাবাদী। পণ্যের দাম কমতে থাকলে আমদানি ব্যয়ও কমে যাবে। ফলে নতুন করে আর কোনো সংকট দেখা না দিলে আগামী ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে।

Top