বিদ্যুতের পাইকারি দাম আগেরটাই বহাল থাকছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিদ্যুতের পাইকারি দাম আগেরটাই বহাল থাকছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিদ্যুতের পাইকারি দাম আগেরটাই বহাল থাকছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির প্রস্তাবনায় বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা থাকলেও দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিইআরসি আয়োজিত বিদ্যুতের দাম ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জালিল এ ঘোষণা দেন। তিনি বলেন, ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা এর মধ্যে অনেকবার বসেছি। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি। আজকে শেষ দিনে আমরা দাম ঘোষণা করলাম।সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এর পর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে। সব পর্যালোচনা করে আজ সকালে সভা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাদের প্রস্তাবের সব বিবেচনা করে দাম পুনর্নির্ধারণ করা হলো না। আগের দামই থাকবে।এর আগে গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করেছে কমিশন। নিয়মানুযায়ী, গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর। তাই বৃহস্পতিবার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।গ্রিড বিপর্যয় আর জ্বালানি সংকটের ধাক্কায় রাজধানীসহ দেশজুড়ে তীব্র লোডশেডিং সাধারণ মানুষকে ভোগাচ্ছে। এমন অবস্থার মধ্যেই আবারও আলোচনায় এসেছে বিদ্যুতের দামের বিষয়টি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম নিয়ে নীতিনির্ধারকরা কোনো অস্বস্তিকর পরিস্থিতি চান না।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগেই বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখন বাড়ছে না। তিনি বলেন, যেহেতু খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রভাব পড়েনি। তাই আপাতত দাম বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। পরবর্তী সময়ে যদি এ ধরনের কোনো প্রভাব পড়ে, তখন দেখা যাবে।আজকের সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল, সদস্য মকবুল ই-ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Top