৩৮৬টি অনুমোদিত রুটে বিশৃঙ্খলভাবে এসব বাস চলাচল করছে,শৃঙ্খলা আনার উদ্যোগে কচ্ছপগতি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৩৮৬টি অনুমোদিত রুটে বিশৃঙ্খলভাবে এসব বাস চলাচল করছে,শৃঙ্খলা আনার উদ্যোগে কচ্ছপগতি


মোহাম্মাদ আমিনুল ইসলাম:রাজধানীর নিবন্ধিত বাসের সংখ্যা প্রায় ১১ হাজার। ৩৮৬টি অনুমোদিত রুটে বিশৃঙ্খলভাবে এসব বাস চলাচল করছে। বাস কোম্পানিগুলোর অসুস্থ প্রতিযোগিতায় গণপরিবহণগুলো মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।নিত্য দুর্ঘটনা ও হতাহত নগর জীবনকে বিষিয়ে তুলেছে। সেখান থেকে পরিত্রাণ দিতে ২০১৫ সালে ‘বাস রুট রেশনালাইজেশন’ করার উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যে সাত বছরের বেশি সময় অতিবাহিত হলেও মাত্র একটি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল কাজ শুরু করতে পেরেছে দায়িত্বপ্রাপ্তরা।কচ্ছপগতিতে’ চলা এই উদ্যোগ ঢাকার দুই সিটি মেয়র বাস্তবায়নের বেশ আগ্রহ দেখাচ্ছেন। তবে অবৈজ্ঞানিক পদ্ধতির এ কাজের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করছেন গণপরিবহণ বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী রাজধানীবাসী।অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৫ সালের শেষের দিকে মেয়র আনিসুল হক গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। সে সময় সংশ্লিষ্টরা আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ১৬টি সুপারিশ করেন। সেসব সুপারিশ গ্রহণ করে পরিবহণ মালিকরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বিশ্বের উন্নত দেশের পরিবহণ ব্যবস্থাপনার আদলে রাজধানী ঢাকায়ও ‘বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানিভিত্তিক পরিবহণ ব্যবস্থাপনা’ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।অনুসন্ধানে আরও জানা যায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ৩৮৬টি রুট নেমে আসবে ৪২টি রুটে। আর ৩০০ বাস কোম্পানিকে নামিয়ে আনা হবে ২২টিতে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর কিছুদিন এই উদ্যোগ থমকে ছিল।এরপর ২০১৮ সালের জুলাই-আগস্টে নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি কয়েকটি সভা করে ঢাকায় বিআরটিসির বাস চালু করে।তবে উদ্যোগ সফলতা বয়ে আনতে পারেনি। সবশেষ ২০২১ সালের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে-কাঁচপুর পর্যন্ত রুটে বাস সার্ভিস চালু করা হয়।বাস রুট রেশনালাইজেশন কমিটির বর্তমান আহ্বায়ক ডিএসসিসি মেয়র ব্যারিস্টর শেখ ফজলে নূর তাপস এবং যুগ্ম-আহ্বায়ক হিসাবে কাজ করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস রুট রেশনালাইজেশন কমিটির ঘাটারচর-কাঁচপুর পরীক্ষামূলক রুটে বিআরটিসির ৩০টি দ্বিতল বাস এবং ট্রান্স সিলভার ২০টিসহ ৫০টি বাস চলাচল করছে। আরও ৩টি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল করার ঘোষণা দিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। চলতি মাসে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন রুটের বাস চলাচল কাজের উদ্বোধন করবেন। এস রুটে নতুন করে ১০০টি নতুন বাস নামানো হবে। বাস রুটে নতুন বাস সরবরাহ করতে ইতোমধ্যে ৪৫০টি নতুন বাস তৈরির কাজ শুরু করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট বাস রুটগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত ও বাস চলাচল নির্বিঘ্ন করতে ৭০টি বাস স্টপেজ, ৪টি বাস ডিপো-টার্মিনাল এবং ১টি লে-ওভার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ চলমান।এ প্রসঙ্গে গণপরিবহণ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক বলেন, রাজধানীর বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা এই প্রক্রিয়াটি না বুঝেই কাজ শুরু করেছেন। এই কাজের বিজ্ঞানভিত্তিক যে পদ্ধতি অনুসরণ করা দরকার, তারা সেটা করছেন না। ঘাটারচর থেকে কাঁচপুর পরীক্ষামূলক রুটের কার্যক্রম ভুলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সফলতা মিলবে না। অথচ রাজধানীর জন্য এ উদ্যোগটির সফল বাস্তবায়ন খুবই দরকার।

তিনি বলেন, ওই সড়কে বিশেষায়িত বাস চলছে, আবার অন্য কোম্পানির বাসও চলছে। টেম্পো, অটোও যাত্রী পরিবহণ করছে। এই ধরনের কার্যক্রম চলছে কোনো ভালো বাস কোম্পানি এসব রুটে বাস নামানোর ক্ষেত্রে কোনো বিনিয়োগ করবে না। ঢাকার দুই সিটি মেয়রের সদিচ্ছার কোনো ঘাটতি দেখি না। তবে আমার মনে হচ্ছে, তারা বিষয়টি বুঝতে পারছেন না। মনে রাখতে হবে, এটা কোনো প্রকল্প নয়; এটার কাজ শুরুর পর নিবিড় মনিটরিং করে সমস্যাগুলোর যথাযথ সমাধান করতে হবে। এখানে এসবের বড় অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
জানতে চাইলে বাস রুট রেশনালাইজেশনের বাস্তবায়ন ও কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য এবং গণপরিবহণ বিশেষজ্ঞ ড. এসএম সালাহ উদ্দিনবলেন, রাজধানীর গণপরিবহণকে শৃঙ্খলায় আনতে বাস রুট রেশনালাইজেশনের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে ঢাকার দুই সিটি মেয়রের নেতৃত্বে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকায় কাজেরগতি ধীর। এটাকে আমরা আরও গতিশীল করার চেষ্টা করছি।তিনি বলেন, কাজ বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এজন্য প্রথম পরীক্ষামূলক রুটে কিছুটা বিচ্যুতি হয়ে থাকতে পারে। সেসব মনিটরিং করা হচ্ছে পর্যায়ক্রমে সেসব ত্রুটি সমাধান করা হবে। বাস রুটের কাজ সঠিক নিয়মে হচ্ছে এবং সঠিক পথেই এগোচ্ছে। আগামী দুই বছরের মধ্যে রাজধানীবাসী এর কাঙ্ক্ষিত সফলতা দেখতে পারবে।

Top