কেউ যদি অপরাধ করে বাংলাদেশে বিচার হয়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিচারই হয় না - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কেউ যদি অপরাধ করে বাংলাদেশে বিচার হয়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিচারই হয় না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গুম প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকায় সবচেয়ে বেশি গুম হয়। সবচেয়ে বড় কথা হলো, কেউ যদি অপরাধ করে বাংলাদেশে বিচার হয়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিচারই হয় না।বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনে আসেন সরকারপ্রধান।শুরুতেই প্রধানমন্ত্রী তার সফরের অভিজ্ঞতা নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে প্রশ্নোত্তর পর্বে গুমের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গুমের যে কথা বলা হয়, একজন গুম হয়েছে বলা হলো। পরে দেখা গেল তিনি ‍খুলনায় নিউ মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করছেন। গুমের তালিকায় ভারতের নাগরিকের নামও আছে।তিনি বলেন, ‘গুমের হিসাব যখন বের হতে শুরু হলো, তখন দেখা গেল সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়াউর রহমানের আমলে। আর তারপর থেকে চলছে। যখন আমরা তালিকা চাইলাম, ৭৬ জনের তালিকা পাওয়া গেল। এর মধ্যে মাকে লুকিয়ে রেখে আরেকজনকে শায়েস্তা করার ঘটনা ঘটেছে। কেউ ঢাকা থেকে খুলনা গেলেন, বলা হলো তাকে গুম করা হয়েছে। এরকম ঘটনা আছে। তালিকায় দেখা গেছে, ভারতে কিছু পলাতক আসামি আছে, তাদের নামও আছে তালিকায়। তালিকায় এমন নামও আছে, যারা হয়ত যুক্তরাষ্ট্রেই লুকিয়ে আছে। সেরকম তথ্য আছে। আমরা তাদের সামনে এগুলো তুলে ধরেছি। গুমের ঘটনা ঘটলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের খুঁজে বের করে। সে খবর কিন্তু আসে না। গুম যত বড় করে দেখানো হয়, উদ্ধার সমানভাবে দেখানো হয় না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ৪০ বছর তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই তালেবানের হাতেই রেখে চলে আসল আফগানিস্তান। নিজেদের ব্যর্থতার কথা তারা বলে না। বাংলাদেশে পাকিস্তানিদের মদদ দিলো। এখন আবার ইউক্রেন যুদ্ধে মদদ দিয়ে যাচ্ছে, স্যাংশন দিয়ে যাচ্ছে। আমেরিকা তো নিজেদের ব্যর্থতার কথা বলে না। এখন ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। এই নিষেধাজ্ঞায় ক্ষতি হয় কাদের, সাধারণ মানুষের।কথায় কথায় স্যাংশন- এটা কেমন কথা?

উল্লেখ্য, গত বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দেয়। সেই তালিকার ৩৫ জনকে সরকার এমনিতেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সেই কথা জানিয়েছেন।

Top