সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে


মো.মুরাদ হোসেন :মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে। এই শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে।প্রতিমন্ত্রী সোমবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও ইউনিসেফের রিপ্রেজেনটেটিভ শেলডন ইয়েট। শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। এবারের প্রতিপাদ্য-‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’। প্রতিমন্ত্রী বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Top