সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে আবারও নীতিনির্ধারণী রেপো (ট্রেজারি বিল বা বন্ড ব্যাংক থেকে পুনরায় কিনে নেওয়ার চুক্তি) সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই দফায় সাড়ে ৫ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পৌনে ৬ শতাংশ করা হয়েছে। নতুন এ হার রোববার থেকে কার্যকর হবে। চলতি বছরের নয় মাসে এবার নিয়ে তিন দফায় নীতিনির্ধারণী এ হার বাড়ানো হলো। ওই তিন দফায় পৌনে ৫ শতাংশ থেকে এক শতাংশ বাড়িয়ে পৌনে ৬ শতাংশ করা হয়েছে। তবে রিভার্স রিপোর সুদের হার ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।সূত্র জানায়, বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে চলতি অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে। এর মাধ্যমে মূল্যস্ফীতিতে লাগাম টানাই হচ্ছে মূল লক্ষ্য। এজন্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বাজারে টাকার প্রবাহ কমানো হচ্ছে। এ লক্ষ্যে মুদ্রানীতি ঘোষণার দিন ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংক রেপো সুদের হার ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ করেছে। এতেও মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। আগস্টে এ হার আরও বেড়েছে বলে জানা গেছে। যদিও এটি এখনো প্রকাশ করা হয়নি। এ কারণে রেপোর সুদের হার আরও এক দফা বাড়িয়ে বাজারে টাকার প্রবাহ কমানো হচ্ছে। ইতোমধ্যে টাকার প্রবাহ কমতে শুরু করেছে।

রেপোর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তোলে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের আগে কেনা ট্রেজারি বা বন্ড জরুরি প্রয়োজনে আবার তাদের কাছে বিক্রি করে টাকা নেয়। এর সুদের হার বাড়ানো হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে গেলে বেশি খরচ পড়বে। ফলে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে নিরুৎসাহিত হবে। এতে বাজারে টাকার প্রবাহ কমবে। তখন অপ্রয়োজনে টাকা নেওয়ার প্রবণতাও কমে যাবে। ফলে টাকার প্রবাহ বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতির হার কমে আসবে। এর মাধ্যমে মুদ্রানীতিকে আরও সংকোচনমুখী করল কেন্দ্রীয ব্যাংক।এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, রেপোর সুদহার বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয় সার্বিকভাবে আরও বৃদ্ধি পাবে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ধার কমিয়ে নিজস্ব উৎস থেকে ব্যয় মেটানোর চেষ্টা করবে। এতে বাজারে টাকার প্রবাহ কমবে। কিন্তু মূল্যস্ফীতিতে টাকার প্রবাহ কতটুকু প্রভাব রাখবে, তা নিয়ে প্রশ্ন আছে। কেননা এখন মূল্যস্ফীতি হচ্ছে বৈশ্বিক কারণে।

সূত্র জানায়, চলতি বছরের শুরুতে ২৯ মে রেপো সুদের হার এক দফা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তখন বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতি ও টাকার প্রবাহে লাগাম টানতে পৌনে ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৭৫ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করে। ওই সময়ে আমদানি নিয়ন্ত্রণ করতে বিলাসী পণ্যে এলসি মার্জিন আরোপসহ আমদানি ঋণ বিতরণ বন্ধ করে দেয়। রেপোর সুদের হার বাড়ালেও রিভার্স রেপোর (ব্যাংকের কাছ থেকে ট্রেজারি বিল বা বন্ড আবার কেন্দ্রীয় ব্যাংকের কিনে নেওয়া) সুদের হার বাড়ায়নি। ২০২০ সালের ২৯ জুলাই রিভার্স রেপোর সুদের হার পৌনে ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৭৫ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এর মধ্যে তিন দফা রেপো সুদের হার বাড়ানো হলেও রিভার্স রেপোর সুদের হার বাড়ানো হয়নি।উল্লেখ্য, রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তোলে। আর রিভার্স রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের হাতে থাকা টাকা কেন্দ্রীয় ব্যাংক তুলে নেয়। কখনো কখনো মুদ্রানীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ প্রয়োগ করে টাকা তুলে নেওয়ার নজিরও রয়েছে।

Top