সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।এসময় আহসান হাবিব খান বলেন, যে অভিযোগগুলো আসছে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করি তা দেখেন। দেখেন আমরা কী করি, শুধু অপেক্ষা করেন। অবশ্যই চমক থাকবে।

তিনি আরও বলেন, ৩৯টি দলের জন্যই আমরা কাজ করছি। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের একাধিকবার বলেছি কোন কাজটা ভুল করছি তা বলার জন্য, কিন্তু বলছেন না।অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখেত হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যারা যারা নির্বাচনে আসছে না, আমরা মনে-প্রাণে চাই তারা আসুক। এখন যদি আমরা বলতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে?তিনি আরও বলেন, এ পর্যন্ত অসংখ্য ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। এসময় সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে জানান তিনি।

Top