১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু’এক দিনের মধ্যে পাঠিয়ে দেবে সংস্থাটি।বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। এক্ষেত্রে ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে এই অর্থ ধরা হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশন বৈঠকে নতুন প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করে নির্বাচন কমিশন। করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়।

Top