বিদেশে অপপ্রচার ঠেকাতে দূতাবাসকে নির্দেশনা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিদেশে অপপ্রচার ঠেকাতে দূতাবাসকে নির্দেশনা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বিদেশে বসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালনাকারী, উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে আবেদন করতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিদেশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক দিক তুলে ধরতে দক্ষ কলামিস্ট খুঁজছে সরকার।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, কমিটির আগের বৈঠকে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণার বিষয় আলোচনা হয় এবং এগুলো বন্ধে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সুপারিশে এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণের লক্ষ্যে একটি আলাদা সেল গঠনেরও কথা বলা হয়। আজ বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সবের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়।ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসে বসে যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের একটি তালিকা জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ মিশনগুলোকে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।চিহ্নিতদের সংশ্লিষ্ট দেশের জন্য প্রযোজ্য আইন-কানুন চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো নিয়মিত নজরদারি করতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের বলা হয়েছে।

Top