দেশের কোনো জমি যেন অনাবাদী না থাকে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশের কোনো জমি যেন অনাবাদী না থাকে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।হাসপাতালের যন্ত্রপাতি যাতে পড়ে না থাকে সেজন্য যন্ত্র কেনার সময়ই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনেক হাসপাতালের দামি দামি যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো পড়ে থাকে। ফলে এর সুফল মেলে না। তাই প্রশিক্ষণ দিতে হবে আগেবৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, রোগীদের ডায়ালাইসিসের সুযোগ যাতে বৃদ্ধি পায় সেজন্য বিভিন্ন প্রকল্প নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কৃষি জমি ফেলে না রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- দেশের কোনো জমি যেন অনাবাদী না থাকে। এ ছাড়া প্রকল্পের গতি বৃদ্ধির নির্দেশও দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি বাড়বে। এটি অক্টোবরে কমতে শুরু করবে। কেননা রোপা-আমনসহ বোরো ধান উঠবে। জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। আশা করছি, আরও কমবে। তবে মূল্যস্ফীতির তথ্য আরও দুই-এক দিন পর প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে অনেকটা চাপ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদেরও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, রাশিয়া থেকে তেল কিনছে সবাই। ইউক্রেনও কিছু কিছু পণ্য রপ্তানি শুরু করেছে। প্রণোদনা প্যাকেজের মতো প্রধানমন্ত্রী দ্রুত কৃচ্ছ্রসাধন এবং আমদানি ব্যয় কমানোর ফলে ডলার ভয়ঙ্কর রুপ ধারণ করেনি। ফলে মূল্যস্ফীতি কমে আসবে। সেটি পরবর্তীতে অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের সদস্য জানান, মাশরুম চাষ প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ পরবর্তীতে বাতিল করা হবে।তিনি বলেন, খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।

Top