ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে


মু এবি সিদ্দীক ভুঁইয়া :মিয়ানমার থেকে তৃতীয় দফায় বাংলাদেশ সীমান্তে গোলা এসে পড়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।রোববার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির রাষ্ট্রদূতকে তলব করে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র দেন।জানা যায়, সকালে রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। তার সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাম্প্রতিক ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি এ বিষয়ে সতর্ক করা হয় মিয়ানমারকে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন বলে সেটির বিষয়েও নেপিদোকে ঢাকার তরফ থেকে তাগিদ দেওয়া হয়।এর আগে গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা।

এরপর গত শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন এলাকায় এসে পড়ে। রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের ধারাবাহিকতায়ই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সব কিছু মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে বাংলাদেশ।তৃতীয়বারের মতো বাংলাদেশ সীমানায় গোলা পড়ায় ফের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালো ঢাকা।

Top