একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ পিআইবি'র মহাপরিচালক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ পিআইবি’র মহাপরিচালক


আবুবকর সিদ্দীক ভুঁইয়া :একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ ২১ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দে পিআইবি’র মহাপরিচালক হিসেবে যোগদান করেন।দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সংবাদপত্রে নানা পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। বিভিন্ন সময়ে তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।তাঁর কর্মমুখর সাংবাদিকতা জীবন বহুমাত্রিকতায় পরিপূর্ণ। সাংবাদিকতার প্রথম পর্যায়ে তিনি ব্যতিক্রমী বিভিন্ন প্রতিবেদন ও ফিচার লিখে খ্যাতি অর্জন করেন। পরে সংবাদপত্রে কলাম লিখে জনপ্রিয়তা লাভ করেন। দুঃসময়ে তাঁর কলম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, অম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছে।সাংবাদিক ইউনিয়ন নেতা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা জাফর ওয়াজেদ। ‌‌‘দেশ তার হারায় গৌরব’ ও ‘গ্রীমস ফেয়ারি টেলস’ নামের দু’টি গ্রন্থ রয়েছে তাঁর। পাশাপাশি তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘আবুল হাসানের অগ্রন্থিত কবিতা’, ‘আমি তোমাদেরই লোক’, ‘মুজিব লোকান্তারে মুজিব বাংলার ঘরে ঘরে’সহ অন্যান্য গ্রন্থ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাবেক এই ছাত্রনেতা দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এর সদস্য ও সাহিত্য সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।জাফর ওয়াজেদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে তাঁর নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। তাঁর বাবা প্রয়াত ইসমত আলী এবং মা রোকেয়া বেগম। সাত ভাইবোনের মধ্যে জাফর ওয়াজেদ ষষ্ঠ। তাঁর স্ত্রী দিলশান আরা লাকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।সাংবাদিকতায় গৌরবজনক অবদানের স্বীকৃতি হিসেবে জাফর ওয়াজেদকে ২০২০ সালের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়েছে।

Top