একে আবদুল মোমেনে আ.লীগের পক্ষে দায়-দায়িত্বপ্রাপ্তও কেউ নন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

একে আবদুল মোমেনে আ.লীগের পক্ষে দায়-দায়িত্বপ্রাপ্তও কেউ নন


মু এবি সিদ্দীক ভুঁইয়া :পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের বক্তব্যের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উনি (পররাষ্ট্রমন্ত্রী) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। সুতরাং তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়-দায়িত্বপ্রাপ্তও কেউ নন।রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, কেউ যদি বিদেশে গিয়ে কারও সঙ্গে গল্প করে আসেন, তার দায়-দায়িত্ব সরকার বা দলের নয়।হাছান মাহমুদ বলেন, তাদের ভিত জনগণ। জনগণের শক্তিতেই তারা বিশ্বাস করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্যটি বিকৃত করা হয়েছে।প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বলেনতিনি ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ‘যা যা করা দরকার’ তা-ই করার অনুরোধ করেছেন।

পর দিন শুক্রবার বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন,আমি বলেছি আমরা চাই শেখ হাসিনার স্থিতিশীলতা থাকুক। এ ব্যাপারে আপনারা (ভারত) সাহায্য করলে আমরা খুব খুশি হব।পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে দেশের রাজনীতিতে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকে বলেছেনএটি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।

Top