দক্ষিণ অঞ্চলের দুঃখ ঘোচাবে পদ্মা সেতু ! অভিনন্দন ! অভিনন্দন !
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একক সাহসী সিদ্ধান্তে নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু হয়েছে।আমাদের নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। এটা জাতির জন্য বিরাট গৌরবের, আত্মমর্যাদার, সম্মানেরও বটে।মানুষের জীবন-জীবিকায় এক আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এই স্বপ্নের পদ্মা সেতু।এ সেতু নির্মাণ ছিল সরকারের জন্য এক মর্যাদার লড়াই যা দাতা সংস্থাদের দেখিয়ে দিয়েছে বাংলাদেশ সবকিছুই পারে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই ১৯৯৮ সালে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় । সেই উদ্যোগের পথ ধরে ২০০১ সালে জাপানীদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই শুরু হয় এবং ২০০১ সালের ৪ জুলাই মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিন্তু পরবর্তী সাত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকায় বিএনপি, জামাত জোট সরকারের সময় পদ্মা সেতু প্রকল্পের গতি থমকে যায়। তারপর সৃষ্টিকর্তার পরম মহীমায় ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ী হলে প্রকল্পটি ফের গতি পায়। ২০০৯ সালের ১৯ জুন পদ্মা সেতুর নকশা প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে এবং ২৯/০৬/২০০৯ চুক্তি হয় পরামর্শকের সঙ্গে।বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু ছিল বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।
বরিশাল বিভাগের ছয় জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এই সেতু চালু হয়েছে বলে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে যাবে ।তাছাড়া, সড়ক ও রেলপথ বিশিষ্ট এই পদ্মা সেতু দেশের দক্ষিণঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার পাশাপাশি। এতে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করবে। বিনিয়োগ বাড়বে। কৃষক সরাসরি উপকৃত হবেন। তাদের উৎপাদিত পচনশীল পণ্য সরাসরি ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পাঠাতে পারবেন। এতে পণ্যের ভালো দাম পাওয়া যাবে। এই সেতুর ফলে সামগ্রিকভাবে দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার হবে।
পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের মানুষ রেললাইনের সুবিধা পাবেন। ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত ও দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ কাজ চলমান আছে। তাছাড়া এই রেল লাইন ধরে বরিশালসহ পায়রা বন্দরও রেল নেটওয়ার্কের আওতায় আসবে।সর্বোপরি পদ্মা বহুমুখী সেতু কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিই বদলে দেবে। আরও বিশদভাবে বলতে গেলে এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটনসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই সেতু আসলেই দেশের মানুষের স্বপ্নের সেতু হয়ে বাস্তবে ধরা দিয়েছে।দক্ষিণ অঞ্চলের মানুষদের রাজধানী পাড়ি দিতে হলে পদ্মা নদী পার হয়ে আসতে হয়। সেতু না থাকার ফলে এসব অঞ্চলের মানুষদের ফেরি পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা, ভোগান্তি মাড়িয়ে আসতে হয় রাজধানীতে। শুধু মানুষের যাতায়াতের নয় পণ্য পরিবহনে ভোগান্তির সীমা নেই এই অঞ্চলের মানুষের। পদ্মা সেতুর বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের দুঃখ ঘুচবে সেই সাথে পাল্টে যাবে তাদের জীবন।
দেশবাসির কল্যাণের জন্য আল্লাহ হয়তো বাঁচিয়ে রেখেছিলেন । দোয়া রইল অধুনিক বাংলার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বর্তমান সরকারের সকল শ্রেনীর কর্মকর্তা কর্মচারীর জন্য। অভিনন্দন শুভকামনা রইল ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবএর পক্ষ থেকে।