সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান দুই টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন টাকা।আর পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ৬০ পয়সা। আর ডেকের চারগুণ বেশি ভাড়া হবে কেবিনের।নতুন এই ভাড়া মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়।

এর আগে, ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে নৌযানের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়।যদিও লঞ্চ মালিকরা শতকরা ১০০ ভাগ ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন। তারা ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন। তবে সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শেষ পর্যন্ত ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় নৌমন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য সমন্বয় করে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরের দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Top