আগামী মাসের শেষেই লোডশেডিং বিদায় নেবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আগামী মাসের শেষেই লোডশেডিং বিদায় নেবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যদি আরও কমে তবে দেশে তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী মাসে লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন তিনি।রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।নসরুল হামিদ বলেন, আমরা তেলের দাম বাড়াইনি বরং সমন্বয় করেছি। আরও সমন্বয় করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম আরেকটু কমে, তবে আরেকটু কমিয়ে সমন্বয় করবো।প্রতিমন্ত্রী বলেন, আমরা আশাবাদী তেলের দাম কমলে সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারবো। আগামী মাসে লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবো। আশা করছি আগামী মাসের শেষেই লোডশেডিং বিদায় নেবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা ভালো আছি। ভালো থাকব। সকলের সহায়তা প্রয়োজন।

বিশেষজ্ঞদের উদ্দেশে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অনেক বিশেষজ্ঞ আছেন, হুটহাট কথা বলেন। এখন চ্যালেঞ্জের সময় আসছে। এখন দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে কথা বলার সময় নয়। এখন চ্যালেঞ্জ মোকাবিলার সময়। এখন কী করতে হবে, সেটা নিয়ে কথা বলেন।গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ভোক্তাপর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রল ১৩০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ছিল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

Top