লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।তখন প্রতিমন্ত্রী এও বলেছিলেন, বিদ্যুতের লোডশেডিং কমাতে উৎপাদন বাড়ানোরও চেষ্টা চলছে। অক্টোবর থেকে আগের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

নসরুল হামিদ আরও বলেন, সামনের মাস (সেপ্টেম্বর) থেকে আস্তে-আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। আগের চেয়ে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে। জনগণের কথা সরকারের মাথায় আছে উল্লেখ করে তিনি বলেন, কে মানুষকে দুর্ভোগে ফেলতে চায়? কেউ চায় না। লোডশেডিং সাময়িক সমস্যা। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। এজন্য গ্যাসের পরিমাণ বাড়ানোর হবে।

Top