গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-প্রশিক্ষণ প্লাটফরম পলিটিক্সম্যাটারসডটকমডটবিডির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।ইউএসএইড এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অব্যাহতভাবে নির্বাচনকে বর্জন ও প্রতিরোধের সংস্কৃতি লালন করলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হুমকির মুখে পড়ে।তাই এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কিংবা গণতন্ত্রকে সংহত করা কোনো একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়। সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা।

দেশের কল্যাণে রাজনীতিসহ সব অঙ্গনে সৌহার্দপূর্ণ পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতি এবং সবকিছুতে না বলার যে রাজনীতি-সংস্কৃতি আমাদের রাজনীতিতে তিক্ততা বাড়িয়েছে, এটি থেকে বেরিয়ে আসতে পারলে পরিবেশ সৌহার্দপূর্ণ হবে।সুতরাং আমি আশা করব যে, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ যদি ভোট দিতে না পারে, ভোটের মাধ্যমে যদি প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে কোনো প্রক্রিয়ার মূল্য নেই।তাই প্রথমে আজ রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। না করলে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন ও সুশাসন প্রশ্নে সব দল একমত না হতে পারলে পরিণতি ভয়াবহ হতে পারে।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এ দেশের কোনো দলের প্রতি রাগ বা অনুরাগ নেই তার দেশের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো দলকে আগেও সমর্থন করেনি, এখনও করে না।স্থিতিশীলতা আর উন্নয়নের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবচেয়ে জরুরি। নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দলসহ সবার অংশগ্রহণ ছাড়া এটি বাস্তবায়ন কঠিন। তিনি বলেন, দলীয় মতাদর্শে পার্থক্য থাকলেও একসঙ্গে বসা জরুরি, এটি গণতন্ত্রের নির্যাস।তরুণ রাজনৈতিক নেতৃত্বের জন্য এই কোর্সগুলো উপকারী হবে। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে যুক্তরাষ্ট্র সব সময় সমর্থন দিয়েছে। জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের থেকে ভালো কোনো উপায় নেই।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সব রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরিতে ব্যর্থ হয়েছে। সব দলকেই এর দায়ভার নিতে হবে।

তিনি বলেন, গত ৫০ বছরে দেশের কোনো সরকারই গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেনি। অতীত দল কীভাবে ভুগেছে, তা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের রাজনীতির চেষ্টা করা হয়।এটি সঠিক পদ্ধতি নয়। তরুণ প্রজন্ম অন্যায় সহ্য করলেও প্রতিবাদ করছে না। ভোট দিতেও অনাগ্রহ দেখা যাচ্ছে।পলিটিকস ম্যাটার্স’ নামের ওয়েবসাইটটিতে নেতৃত্বের উন্নয়ন, গণতন্ত্র, নির্বাচন, দলীয় চর্চা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মতো আটটি কোর্স রয়েছে।পলিটিকস ম্যাটার্স’ ওয়েবসাইটটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের একটি অংশ।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্পটি রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে। পলিটিকস ম্যাটার্স’ ওয়েবসাইটের কোর্সগুলো ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে এবং দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস।ওয়েবসাইটটিতে আটটি কোর্সের প্রতিটিতে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের পাশাপাশি ভিডিও অ্যানিমেশন, ইনফোগ্রাফিকস ও কুইজ রয়েছে।ব্যবহারকারীরা কোর্স করার সময় বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শেখার অগ্রগতি বুঝতে পারবেন এবং কোর্স শেষ হলে সনদ পাবেন। নিবন্ধনের মাধ্যমে যে কেউ এ কোর্সে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, আটটি কোর্সের মধ্যে গণতন্ত্র ও নির্বাচনে রয়েছে-গণতন্ত্র কী, এটি কেন প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর কাজ ও দায়িত্ব কী কী।
কোর্সটিতে গণতন্ত্র কীভাবে কাজ করে, কেন নির্বাচন প্রয়োজন, বাংলাদেশে রাজনীতির মূল নিয়ামকগুলো কী কী এবং নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী-এসব বিষয়ে মৌলিক ধারণা পাওয়া যাবে।কোর্সটি রাজনৈতিক দ্বন্দ্বের শিকড় বিশ্লেষণ ও বোঝার জন্য কার্যকর চর্চাগুলোকে জানায়। কোর্সটি করার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের ও ব্যবস্থাপনার কার্যকর কৌশল ও পদ্ধতিগুলো জানা যাবে।এছাড়াও রাজনৈতিক প্রচারাভিযান, অ্যাডভোকেসি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা, রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন ও প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণের কোর্স রয়েছে, যেখানে নানা বিষয়ে ধারণা পাওয়া যাবে।

Top