সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান ১৪ রাষ্ট্রের কূটনীতিক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান ১৪ রাষ্ট্রের কূটনীতিক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান ১৪ রাষ্ট্রের কূটনীতিক। একইসঙ্গে তারা ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন।অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের কূটনীতিকরা রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার চার্লস হোয়াইটলের নেতৃত্বে তারা বৈঠকে অংশ নিয়ে এ মনোভাবের কথা জানান।এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে ইসির পক্ষ থেকে কোনো বাধা নেই। এজন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকটি দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ওইসিডি প্রতিনিধি দল আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানতে চায়। এ সময় সিইসি তাদের বলেন, বিষয়টি বিভিন্ন মহলে আলোচনা চলছে।তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অপর এক প্রশ্নের উত্তরে সিইসি তাদের বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হোক তা নির্বাচন কমিশনও চায়। কমিশন সে লক্ষ্যেই কাজ করছে।বৈঠক শেষে ওইসিডি প্রতিনিধি দলের পক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, তারা বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ দেখতে চান।এজন্য তারা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত, দেশের গণতন্ত্র আরও কার্যকর ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত।ওইসিডি সদস্য দেশগুলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে আরও শানিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায়। নির্বাচনে গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে করার কথাও বলেন এ কূটনীতিক।এদিকে বৈঠকের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা এসেছেন এটা একটা ট্র্যাডিশন (ঐতিহ্য)। আগেও এসেছেন এটা তারই ধারাবাহিকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আইন-কানুন ও আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন।আমরা আমাদের কার্যক্রমগুলো জানিয়েছি। তারা সাধারণত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকেন। ইলেকশনটা যদি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং অবাধ ও স্বচ্ছ হয়, তাহলে তারাও খুশি হবেন, পুরো দেশবাসী খুশি হবেন-এ আশাবাদ ব্যক্ত করেছেন।

আমরা তাদের জানিয়েছি, ইলেকশন কমিশন হিসাবে আমাদের যা যা করণীয় আমরা করব। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বলেছি ভবিষ্যতেও যখন প্রয়োজন হয়, আসবেন।নির্বাচন কমিশনকে সহায়তার বিষয়ে আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, তারা সহযোগিতা করার কথা বলেছেন। আমরা চট করেই নিজেরা কিছু বলিনি। তাদের বলেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখব। কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয়, তাহলে আমরা জানাব। তারা কী ধরনের সহায়তা দিতে চেয়েছেন-এমন প্রশ্নে তিনি বলেন, এটা ইলেকশন রিলেটেড। যেটা হতে পারে ভোটার এডুকেশন ও ইসির সক্ষমতা বৃদ্ধিবিষয়ক।আমরা যদি মনে করি কোনো রকম সহযোগিতা বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা ট্রেনিং প্রয়োজন হবে, তখন তাদের জানাব। এজন্য নিশ্চিত করে বলতে পারছি না কী ধরনের সহযোগিতা তারা দেবেন বা আমরা কী ধরনের সহযোগিতা চাইব।সিইসি বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষকের কথা বলেছেন। আমরা তাদের বলেছি, আমাদের (ইসির) এদিক থেকে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করে দেখতে পারেন। ফরেন অবজারভারদের বিষয়ে আপনারা ফরেন মিনিস্ট্রিতে একটু কথা বলে দেখতে পারেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, এ বিষয়ে তারা তেমন কিছু বলেনি। তারাও ভালো করেই জানেন এখনো কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে নির্বাচনে অংশ নেবে না। তারা এটাও বিশ্বাস করেন, আমরা চেষ্টা করে যাব, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।১৪ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাইকমিশনার লিলিও নিকলস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইননি এস্ট্রপ পিটারসেন ও ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল।আরও ছিলেন জার্মানির রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, স্পেনের ফ্রান্সিসকো ডি এস-এস বেন-তেজ সালাস, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং জাপানের হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি

Top