বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখা নির্দেশ - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখা নির্দেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বৃহত্তর সিলেট অঞ্চলসহ দেশের বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২০ জুন) ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়, সিলেট ও সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত ও নদনদীর পানি বৃদ্ধির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যা এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যা ক্রমশ পুরো দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্যাকবলিত অঞ্চলের ব্যাংক শাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এমএফএস এজেন্ট পয়েন্টগুলো পানিতে নিমজ্জিত থাকায় সাধারণ জনগণের পক্ষে জরুরি আর্থিক লেনদেন সম্ভব হচ্ছে না।

এই ক্রান্তিকালীন জনসাধারণকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ও আর্থিক লেনদেনের সুবিধার্থে বন্যাকবলিত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

Top