সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করুন, মানুষ আপনাদের প্রত্যখ্যান করবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করুন, মানুষ আপনাদের প্রত্যখ্যান করবে


মু এবি সিদ্দীক ভুঁইয়া :ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। আপনি প্রায়ই বলে থাকেন অনেক কিছু করেছেন,সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করুন, মানুষ আপনাদের প্রত্যখ্যান করবে।এতেই বোঝা যায় আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেননি।সোমবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলনের ১৫ দফার সঙ্গে বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ একমত, মতামত নিয়ে দেখুন। দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। কিন্তু দেশের শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় অংশ বাদ দিয়ে জাতিকে কী শেখাবেন? কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন? অবিলম্বে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করুন। দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে জানে বাংলাদেশের জনগণ। ইসলাম রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুততিনি বলেন, আমরা দেখি নৌকাকে বিভিন্ন সময় পানির ওপর ভেসে থাকতে। আবার হঠাৎ নৌকা পানির নিচে ডুবেও যায়। কারণ অনুসন্ধান করে দেখুন, নাস্তিকদের ভারে নৌকা পানির নিচে ডুবে যায়।

এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম ভোট জালিয়াতির পদ্ধতি, এটা প্রমাণিত। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম প্রত্যখান হয়েছে। আমরা কোনোভাবেই ইভিএমের মাধ্যমে ভোট চাই না।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা।এদিকে সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে নগরজুড়ে এক ভিন্ন আবহের সৃষ্টি হয়।

Top