পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস ভাড়া নির্ধারণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস ভাড়া নির্ধারণ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই রুটগুলো সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক।নতুন ভাড়া অনুযায়ী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল পর্যন্ত ভাড়া ৪১২ টাকা, খুলনার ৬৪৯ টাকা, গোপালগঞ্জের ৫০৪ টাকা ও কুয়াকাটা পর্যন্ত ৬৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।এতে সায়েদাবাদ থেকে চলাচলকারী বিদ্যমান ভাড়া থেকে যাত্রীপ্রতি গড়ে ১০ টাকা বেড়েছে। তবে পাটুরিয়া রুটের তুলনায় পদ্মা সেতু ওপর দিয়ে যাত্রী চলাচলকারী যাত্রীদের ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা কম লাগবে। যদিও গাবতলী ও মহাখালী থেকে চলাচলকারী বাসের ভাড়া নির্ধারণ করা হয়নি।এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, সায়েদাবাদ থেকে রুট পারমিট থাকায় ওই রুটের ভাড়ার চার্ট প্রকাশ করা হয়েছে।

ঢাকার মধ্য দিয়ে বাস চলাচলে বিধি-নিষেধ রয়েছে। সেসব বিবেচনায় অন্যান্য টার্মিনালের ভাড়ার চার্ট তৈরি করা হয়নি। এ ছাড়া গাবতলী বা মহাখালী টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলের জন্য কোনো বাস কোম্পানি রুট পারমিট চায়নি।বিআরটিএর ওয়েবসাইটে পদ্মা সেতু হয়ে চলাচলের ১৩টি রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পদ্মা সেতুর টোল সংযোজন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। এরপর সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। তবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল বিবেচনা করা হয়নি। ওই টোল যুক্ত হলে জনপ্রতি ভাড়া আরও বাড়বে।নতুন তালিকা অনুযায়ী, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটে চলাচলকারী বাসে একজন যাত্রীর ভাড়া হবে ৪১২ টাকা ৩২ পয়সা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটের বাসে ভাড়া দাঁড়াবে ৫০৪ টাকা ২১ পয়সা।

ঢাকা-গোপালগঞ্জ-খুলনা রুটের বাসে প্রতি যাত্রীর ভাড়া ৬৪৯ টাকা ৩৬ পয়সা, ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটে ২১৮ টাকা ৫৩ পয়সা, ঢাকা-বরিশাল-পিরোজপুর রুটে ৫৩৪ টাকা ২০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ-পিরোজপুর-বাগেরহাট রুটে ৬২৮ টাকা ২৫ পয়সা এবং ঢাকা-পটুয়াখালী রুটে ৫০১ টাকা ৫২ পয়সা।একইভাবে ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর রুটের বাস ভাড়া ৩২৭ টাকা ৫০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরা রুটে ৬৩৩ টাকা ৫ পয়সা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর রুটে ২৮৮ টাকা ৩৯ পয়সা, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশন রুটে ৬৫৩ টাকা ৮৬ পয়সা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা ৮৮ পয়সা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যাত্রীপ্রতি বাস ভাড়া দিতে হবে ৬৯৪ টাকা ২৯ পয়সা। প্রতিটি রুটের জন্য বাসের ঢাকা স্টেশন ধরা হয়েছে সায়েদাবাদ। এই ভাড়ার ক্ষেত্রে ঢাকাকে শুরুর প্রান্ত এবং গন্তব্যকে শেষ প্রান্ত ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএর একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা যায়,বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা পাটুরিয়া হয়ে বেশি যাতায়াত করেন।পদ্মা সেতুতে গাড়ি চালু হলে তারা অনেক কম ভাড়া ও কম সময়ে যাতায়াত করতে পারবেন। এতে রুটভিত্তিক অন্তত ৫০-১৫০ টাকা পর্যন্ত খরচ কমে যাবে।উদাহরণ দিয়ে তারা বলেন, ঢাকা (গাবতলী)-পাটুরিয়া-বরিশাল রুটের দূরত্ব ২৪২ কিলোমিটার ও ভাড়া ৬২৬ টাকা। সেখানে সায়েদাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতু দিয়ে চলাচল করলে পথের দূরত্ব কমে দাঁড়াবে ১৫৬ কিলোমিটার ও ভাড়া হবে ৪১২ টাকা।একইভাবে ঢাকা (গাবতলী)-পাটুরিয়া-খুলনা রুটের দূরত্ব ২৭২ কিলোমিটার ও ভাড়া ৬৯১ টাকা। সায়েদাবাদ থেকে পদ্মা সেতুতে দিয়ে এ রুটে যাতায়াতে দূরত্ব দাঁড়াবে ২৪৭ কিলোমিটার ও ভাড়া হবে ৬৪৯ টাকা। তবে কাছাকাছি রুট যেমন-গোপালগঞ্জ, শরীয়তপুরসহ কয়েকটি রুটের ভাড়া বাড়বে।

Top