তৈরি পোশাক শ্রমিকদের যে নেতারা উসকানি দিচ্ছেন তা ভেবে দেখতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

তৈরি পোশাক শ্রমিকদের যে নেতারা উসকানি দিচ্ছেন তা ভেবে দেখতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৈরি পোশাক শ্রমিকদের যে নেতারা উসকানি দিচ্ছেন তা ভেবে দেখতে হবে। কারণ কারও কথায় কোনো অশান্তি সৃষ্টি করলে দেশের ক্ষতি, নিজেরও ক্ষতি হয়-এটা সবাইকে মনে রাখতে হবে।তিনি বলেন, নেতাদের তো কোনো সমস্যা নেই। যেখান থেকে উসকানি পাচ্ছে সেখান থেকে তারা ভালো অঙ্কের টাকাও পাচ্ছে। কিন্তু শ্রমিকদের ভাগ্যে কি ঘটবে? রাস্তায় নামিয়ে দিয়ে তো তাদের ক্ষতি করা হবে।এটাও মাথায় রাখতে হবে। মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, নিত্যপণ্যের দাম কমানো-বেতন বাড়ানোসহ এটা-সেটা নিয়ে যদি পোশাক শ্রমিকরা নানা ধরনের আন্দোলন করতে যায় এবং পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো গার্মেন্টসহ সব কারখানা বন্ধ হয়ে যাবে।তখন বেতন তো বাড়বেই না, চাকরিটাই চলে যাবে। ঘরে ফিরে যেতে হবে। আমও যাবে, ছালাও যাবে।

আন্দোলনরত পোশাককর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশে আমরা যেসব পণ্য রপ্তানি করি সেসবের মধ্যে তৈরি পোশাক অন্যতম। যারা আমাদের পোশাক কেনে তাদের এখন ক্রয় ক্ষমতা নেই।দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমেরিকা, ইউরোপে জিনিসের দাম বেড়ে গেছে। সেখানে মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশে এখন পর্যন্ত সবার খাদ্য, পোশাক, টিকা আমরা দিয়ে যেতে পারছি।এ অবস্থায় কেউ অশান্ত পরিস্থিতি সৃষ্টি করলে এ কূল ও কূল, দুকূলই হারাতে হবে। আন্দোলনের কারণে কারখানা বন্ধ হলে তো চাকরি চলে যাবে। তখন বেতন আর বাড়বে না, বেতনহীন হয়ে যেতে হবে।এটাও সবাইকে মনে রাখতে হবে। তিনি বলেন, এটা কেউ না বুঝলে আমাদের কিছু করার নেই। বেসরকারি খাতে আমরা আর কত দেব? আমরা তো ভর্তুকি দিয়েই যাচ্ছি। সব ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছি।এর চেয়ে বেশি দেওয়া আর সম্ভব নয়। করোনাকালে প্রণোদনা প্যাকেজ দিয়েছি, শ্রমিকরা যাতে বেতন পায় সেই ব্যবস্থা করেছি। ফোনের মাধ্যমে আমরা শ্রমিকদের সরাসরি টাকা দিয়েছি। এখন তার সুফল পাচ্ছি। কাজ পাচ্ছি, রপ্তানি বাড়ছে। এটা মাথায় রেখে সবাইকে চলতে হবে।

সরকারপ্রধান শেখ হাসিনা আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। কাজেই সবাইকে মিতব্যয়ী হতে হবে। কোনো খাদ্য যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।এটা আমাদের নেতাকর্মীদের বলব এবং সাধারণ জনগণকে আমি বলব। তিনি বলেন, খাদ্যশস্য পরিবহণে জাহাজের ভাড়া ৮০০ ডলার থেকে আড়াই-তিন হাজার ডলার হয়ে গেছে। কাজেই জিনিসের দাম তো বাড়বে। আমাদের চেষ্টা করতে হবে যতটা পারি উৎপাদন বাড়ানোর। ছয় দফার প্রণয়নকারী বঙ্গবন্ধু নিজেই : ঐতিহাসিক ৬ দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তান সৃষ্টির পর শাসকরা কোনো শাসনতন্ত্র, সংবিধান দিতে পারেননি। এ অঞ্চলে আসলে জনগণের অধিকার ছিল না।সব সময় বঞ্চনার শিকার হতে হতো। পশ্চিম পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা থেকে বাংলার জনগণকে মুক্তি দিতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তার জীবনের লক্ষ্যই ছিল বাংলার জনগণকে এ পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া। শেখ হাসিনা বলেন, ছয় দফা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। ছয় দফার প্রণয়নকারী বঙ্গবন্ধু নিজেই। ছয় দফা দাবি ছিল স্বাধীনতার জন্য ‘ম্যাগনা কার্টা’ : শেখ হাসিনা বলেন, ছয় দফা দাবি ছিল দেশের স্বাধীনতার জন্য জনগণকে পুরোপুরি প্রস্তুত করা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে জনগণকে প্রস্তুত করা।প্রকৃতপক্ষে, এটি ছিল ‘ম্যাগনা কার্টা’ যার মাধ্যমে দেশের মানুষ নিজেদের স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল। আর ১৯৭০ সালের নির্বাচনও এ ৬ দফার ভিত্তিতেই হয়। সেখান থেকে আমরা এক দফায় চলে এসে স্বাধীনতা অর্জন করেছি।

পদ্মা সেতু নির্মাণ কাজে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ কাজে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন পেয়েছি। এজন্য দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন, সবার সমর্থনে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে পেরেছি। এতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে অনেক উচ্চ আসনে চলে গেছে। এভাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলব। এর আগে অনুষ্ঠানের শুরুতে ছয় দফা দাবি আদায়ে, পঁচাত্তরের ১৫ আগস্টে শহিদ এবং অন্য সব গণআন্দোলনের শহিদসহ সীতাকুণ্ড কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণভবন থেকে সভা সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Top