সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন


স্টাফ রিপোর্টারঃবরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সংগঠনের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জানান,দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন দিনদিন বেড়েই চলেছে। সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে এবং সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কলম বন্ধসহ কঠোর আন্দোলন নামবে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।

Top