সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তারে দাবি..ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তারে দাবি..ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব


স্টাফ রিপোর্টারঃবরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সংগঠনের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জানান,দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন দিনদিন বেড়েই চলেছে। সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে এবং সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কলম বন্ধসহ কঠোর আন্দোলন নামবে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব।

Top