কয়েকটি ইস্যুতে মতপার্থক্য অনেকটা প্রকাশ্য হতে যাচ্ছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কয়েকটি ইস্যুতে মতপার্থক্য অনেকটা প্রকাশ্য হতে যাচ্ছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকটি ইস্যুতে মতপার্থক্য অনেকটা প্রকাশ্য হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে সরিয়ে দেওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে একজন কমিশনারের বক্তব্য। উদ্ভূত পরিস্থিতিতে হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সংবাদ সম্মেলন ডেকেছেন।ইসির মিডিয়া সেন্টারের পরিবর্তে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ইসির নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে। তবে এ বিষয়টিকে স্পর্শকাতর আখ্যায়িত করে তা নিয়ে কথা বলতে রাজি হননি ইসির ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা।জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষ্যে শনিবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ওই সভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘ইভিএমের কোনো ভুলত্রুটি যদি কেউ ধরতে পারে তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা প্রদান করেছেন।’ তিনি আরও বলেন, ‘ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না।এমন বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন সিইসি। এ বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন তিনি। এছাড়া এ সপ্তাহে ইভিএম নিয়ে বিশিষ্টজনদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে ইসির। রোববারই গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইভিএম নিয়ে ইসির অবস্থান জানানো হয়।গত ১৩ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত চারটি সংলাপের প্রস্তাবনার ওপর ইসির এ মতামতের কপি সংলাপে অংশ নেওয়া বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। সেখানে ইভিএম সম্পর্কে ইসির অবস্থান জানিয়ে বলা হয়েছে, ইভিএম নিয়ে পরীক্ষা ও পর্যালোচনা অব্যাহত রয়েছে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার নিমিত্ত আগামীতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশিষ্টজনদের অংশগ্রহণে আরও পর্যালোচনা সভার আয়োজন করা হবে। তারপর কমিশন সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিধি ও বিস্তৃতি নিয়ে সিদ্ধান্ত নেবে।

আরও জানা যায়, ১৭ মে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় ওই উপজেলার ইউএনও মো. জাকির হোসেন ও ওসি ইসতিয়াক আশফাককে সরিয়ে দিতে ইসি সচিবকে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।রোববার সিইসির কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনানুষ্ঠানিক বৈঠকে ওই নির্দেশনা কার্যকর না করায় উষ্মা প্রকাশ করেন তিনি। পরে ওইদিনই বিকালে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কমিশন। সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে অথবা আগেই কমিশনের বাইরে ওই তথ্য চলে যাচ্ছে। এ নিয়েও ইসি সচিবালয়ের ওপর একাধিক নির্বাচন কমিশনারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

Top