মদের বিধিমালা বাতিলসহ ১৪ দাবি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

মদের বিধিমালা বাতিলসহ ১৪ দাবি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নিত্য প্রযোজনীয় দ্রব্য, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, মানবতারিরোধী মদের বিধিমালা বাতিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২০ মে বাদ জুমা বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।বুধবার (১৮ মে) বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাদের সভাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়খে চরমোনাই আরও বলেন, বরিশালে হলুদ অটো চলাচলের লাইসেন্স দেওয়ার ক্ষমতা আছে বিআরটিএ-এর। সিটি করপোরেশনের এ বিষয়ে কোনো অধিকার নেই। তারপরও মেয়র কী করে লাইসেন্স দেবেন তা আমার জানা নেই।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাওলানা নাসির আহমেদ কাওছার,যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ইদ্রিস আলী, সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচীব মাওলানা মো. খলিলুর রহমান ও প্রচার সেলের আহ্বায়ক মাওলানা আব্দুল খায়েরসহ দলের নেতারা।

Top