শুভেচ্ছাবার্তায় আমিরাতের নতুন প্রেসিডেন্টকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শুভেচ্ছাবার্তায় আমিরাতের নতুন প্রেসিডেন্টকে


মু এবি সিদ্দীক ভুঁইয়া :সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুভেচ্ছাবার্তায় আমিরাতের নতুন প্রেসিডেন্টকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই পদে আপনার নির্বাচিত হওয়ার ফলে এটা প্রতীয়মান যে, আপনার নেতৃত্ব ও ধীশক্তির ওপর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও জনগণ গভীর আস্থা ও বিশ্বাস রাখে।

শুভেচ্ছাবার্তায় ১৯৭৪ সালে আরব আমিরাতের বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টিও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই ইস্পাত-সদৃশ পারস্পরিক সম্পর্ক আজকের এই উচ্চতায় পৌঁছেছে অনেকগুলো খাতে উল্লেখযোগ্য অর্জনের হাত ধরে। এর মধ্যে আছে মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা।প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে দুটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ও পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউএই পরীক্ষিত বন্ধু।শুভেচ্ছাবার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Top